Friday, June 26, 2026

দাড়িভিট ও ময়না কাণ্ডে এফআইআর দায়ের করল NIA!

Date:

Share post:

দাড়িভিট ও ময়না কাণ্ডে এবার জোড়া এফআইআর দায়ের করল এনআইএ (NIA files FIR for darivit and moyna incident)। ২০১৮ সালে সেপ্টেম্বর মাসে উত্তর দিনাজপুরের দাড়িভিটে ২ যুবকের মৃত্যু হয়েছিল। গত বছর ১০ মে এই ঘটনার তদন্তভার সিআইডি-র (CID)কাছ থেকে নিয়ে এনআইএ- কে দিয়েছিল হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু তারপরেও বছর কেটে গেলেও রাজ্য পুলিশের (West Bengal Police)তরফে কোনও তথ্যই এনআইএ-র কাছে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। যদিও রাজ্যের তরফে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। তবে এবার আরও একধাপ এগিয়ে একেবারে এফআইআর দায়ের করল NIA। পাশাপাশি ২০২৩ সালে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে।

দেশের নিরাপত্তার স্বার্থে এই ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার দাবি করেই এই পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতের কাছে তারা আবেদন জানিয়েছে, এই ২ ঘটনার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি যেন তাদের হাতে তুলে দেয় রাজ্য পুলিশ। দুটি ঘটনার তদন্তে রাজ্য পুলিশ ও সিআইডি তদন্ত শুরু করেছিল। এফআইআর হয়েছিল ১৪ জনের নামে। এবার পুরো তদন্তভার নিজেদের হাতে নিতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...