Friday, June 26, 2026

সন্দেশখালির আসল তত্ত্ব ফাঁস, রাজ্যপাল নিয়ে মোদির ‘সন্দেশ’ কোথায়! তুলোধনা মমতার

Date:

Share post:

সন্দেশখালি নিয়ে ভাইরাল ভিডিও বিষয়ে স্যোশাল মিডিয়ায় পোস্টের পরে শনিবার তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে চাকদহের সভা থেকেও তুলোধনা করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, সন্দেশখালির আসল তত্ত্ব ফাঁস হয়ে গিয়েছিল। এদিন ফের রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়েও তীব্র কটাক্ষ করেন মমতা। এদিন তৃণমূল সভানেত্রীর নিশানায় ছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

প্রথমেই সন্দেশখালির ভাইরাল ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) প্রসঙ্গে মমতা বলেন, “সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস। অনেক দিন ধরে বলছিলাম, এটা পরিকল্পনা, বিজেপির তৈরি করা নাটক। ফাঁস হয়ে গিয়েছে। আমি ডিটেলস দেখিনি। নিশ্চয়ই দেখব।“

এরপরেই রাজভবনে তরুণীর শ্লীলতাহানি প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, “কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল। দেখছেন কীর্তি কারখানা! রাজভবনের কর্মীদের সঙ্গে কী করছে! মেয়েদের ডেকে কী করছেন! তাঁর বাড়িতে রাত যাপন করে প্রধানমন্ত্রী চলে গেলেন। যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই কিছু তো সন্দেশ দিলেন না।“

মিথ্যাচার নিয়ে মোদিকে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, “প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে! বাচ্চা ছেলে বললে মা থাপ্পড় মারে। তার পর আদর করে। দেশের প্রধানমন্ত্রী এ সব করছে। এত বড় মিথ্যেবাদী! জুমলা! বলছে ঘরে ঘরে গ্যাস পৌঁছচ্ছে বিনামূল্য।“ খোঁচা দিয়ে তৃণমূল সভানেত্রী বলেন, “নরেন্দ্র মোদি ফুটো ভাঁড়। বলছে ঘরে ঘরে গ্যাস, বিদ্যুৎ, রেশন দিই বিনা পয়সায়। গ্যাস বেলুন। ৩০ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই। মোদি দেন না। চ্যালেঞ্জ করছি। নিজের নামে প্রচার করছে। গরিব লোকের ১০০ দিনের কাজের টাকা দেন না। ৫০ দিনের কাজের ব্যবস্থা করেছি।“




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...