Saturday, April 4, 2026

এই দেশে করোনায় মৃত সাড়ে ৬ হাজারের মধ্যে পাঁচ হাজারই পুরুষ

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে অতিমারিতে মারা গিয়েছেন ২৪ জন। তার মধ্যে পুরুষ ২০ জন এবং নারী চার জন। এনিয়ে করোনায় এখন পর্যন্ত মোট মারা গেলেন ৬হাজার ৭৭২ জন । তাদের মধ্যে পুরুষ মোট পাঁচ হাজার ১৮৪ জন এবং নারী এক হাজার ৫৮৮জন। শতকরা হিসেবে পুরুষ ৭৬ দশমিক ৫৫ শতাংশ আর নারী ২৩ দশমিক ৪৫ শতাংশ। শুক্রবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানিয়েছে।

দেশে গত ৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম তিন জন রোগীর তথ্য জানায় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর ঠিক ১০ দিন পর করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য দেয় প্রতিষ্ঠানটি। প্রথম মারা যাওয়া রোগী ছিল পুরুষ, তার বয়স ছিল ৭০ এর বেশি। তিনি বিদেশফেরত নন, তবে বিদেশ থেকে আসা এক আত্মীয়ের মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছিলেন। সংক্রমণের পর তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন।

মারা যাওয়া মোট ছয় হাজার ৭৭২ জনের মধ্যে ষাটোর্ধ্ব হলেন তিন হাজার ৬১৫ জন, শতকরা হিসেবে ৫৩ দশমিক ৩৮ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন এক হাজার ৭৫৪ জন, ২৫ দশমিক ৯০ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৮১৪ জ, ১২ দশমিক শূন্য দুই শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৩৪৯ জন, পাঁচ দশমিক ১৫ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন ১৫২ জন, দুই দশমিক ২৪ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে ৫৫ জন, শূন্য দশমিক ৮১ শতাংশ আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ৩৩ জন; যা কিনা শতকরা হিসেবে শূন্য দশমিক ৪৯ শতাংশ।

আরও পড়ুন-এবার মাইক ব্যবহারে কঠোর হচ্ছে এই দেশের সরকার

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...