Friday, April 3, 2026

মমতার ‘ভার্চুয়াল’ বৈঠকের পরই ‘দাদার অনুগামী’ হয়ে গেলেন ‘দিদির ভাই’

Date:

Share post:

তাহলে ‘উল্টোরথ’-এর যাত্রা শুরু ?

ছিলেন ‘দাদার অনুগামী’, হয়ে গেলেন ‘দিদির ভাই’ !

তাহলে কি শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভার্চুয়াল’ বৈঠকে ডাক পাওয়ার পরেই বদলে গেলো মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির পরিচয় ?

মমতার বৈঠকে ডাক পেয়েছিলেন মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল৷ আর তারপরই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ” “দিদির নির্দেশ অক্ষরে অক্ষরে আমি পালন করবো।” ‘বিশিষ্ট’ এক ‘দাদার অনুগামী’ যেভাবে ‘দিদির ভাই’-য়ে বদলে গেলেন, তা নিয়ে জেলায় জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।
দু’‌দিন আগেও ‘অনুগামী’ ছিলেন মোশারফ হোসেন৷ তার পরে আচমকাই প্রশাসন প্রত্যাহার করে নেয় মোশারফের নিরাপত্তারক্ষী৷ এই ঘটনা নিয়েও মন্তব্য করেছিলেন তিনি৷ সেই মোশারফের গলাতেই শুক্রবার রাত থেকে অন্য সুর৷ মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরে মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল বলেছেন, ‘”দিদি আজ যা যা নির্দেশ দিয়েছেন, তা আমি অক্ষরে অক্ষরে পালন করবো।”
এই মন্তব্যের পরেই জেলায় প্রশ্ন উঠেছে, তাহলে মোশারফ বা মধু কি আর ‘দাদা’র সঙ্গে নেই?‌ তিনি কি তৃণমূলেই থাকছেন?‌ ‘দাদা’ ফের ডাক দিলে তিনি কী করবেন ? সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলায় শুভেন্দু অধিকারীর প্রধান এবং ঘনিষ্ঠতম অনুগামী হিসেবে পরিচিত মোশারফ ওরফে মধু সাম্প্রতিক অতীতেও প্রতিনিয়ত ঘনিষ্ঠ মহলে বলেছেন, “আমাকে দাদা যা করতে বলবেন তাই-ই করবো।” আগামীদিনে তিনি ঠিক কী করবেন, তা নিয়ে এলাকার মানুষের মনে অবশ্য এখনও সন্দেহ রয়েছে৷ মধুর কথা এখনও অনেকেই বিশ্বাস করতে রাজি নন। বিশেষ করে নীচুতলার কর্মীরা।এদিকে, তৃণমূলের অন্দরের খবর, শুধু মোশারফ নয়, শুভেন্দু- ঘনিষ্ঠ বহু অনুগামীকে কৌশলগত কারনেই মমতার ভার্চুয়াল বৈঠকের লিঙ্ক পাঠানো হয়েছিলো৷ বৈঠকে যোগ দেওয়ার সুযোগ করে দিয়ে তাঁদের দলে রাখতেই চেয়েছে দল৷ প্রথমে অবশ্য মধুকে
বা শুভেন্দুর অন্যান্য অনুগামীদের ডাকা হয়নি। পরে তাদের বৈঠকে যোগ দেওয়ার লিঙ্ক পাঠানো হয় বলে খবর৷ জেলা সভাপতি আবু তাহের খান বলেছেন, “দলে কোনও বিভেদ নেই৷ দিদির ঘোষিত কর্মসূচি পালন করাই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন-পূর্ব মেদিনীপুরের দুই ‘শুভেন্দু-ঘনিষ্ঠ’ ব্লক সভাপতিকে সরিয়ে দিলো তৃণমূল

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...