Friday, April 3, 2026

নভেম্বরের সেরা ফুটবলার রয় কৃষ্ণা, জামসেদের বিরুদ্ধে প্রস্তুতি শুরু বাগান ব্রিগেডের

Date:

Share post:

আইএসএলে এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন রয় কৃষ্ণা। পরপর তিন ম‍্যাচে গোল করে এটিকে মোহন বাগানকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ জয়। আর তার জেরে নভেম্বরের ‘প্লেয়ার অফ দ‍্যা মান্থ’ হলেন ফিজির স্ট্রাইকার।

কেরলা ব্লাস্টার এবং এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলকরার সুবাদে এই পুরষ্কার পেলেন রয় কৃষ্ণা। রয় কৃষ্ণার সঙ্গে এই দৌড়ে ছিলেন, জামসেদপুরের নেরিজাস ভালস্কিস, চেন্নাইয়িন এফসির অনিরুদ্ধ থাপা মতন ফুটবলাররা। সমর্থক এবং বিশেষজ্ঞদের ভোটে নভেম্বরের ‘প্লেয়ার অফ দ‍্যা মান্থ’ পুরষ্কার পান রয় কৃষ্ণা।

ওড়িশা ম‍্যাচে ইনজুরি টাইমে গোল করে দলকে জয় এনে দিয়েছেন রয় কৃষ্ণা। এই মুহূর্তে তিন ম‍্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষে এটিকে এমবি। সোমবার আইএসএলে প্রতিপক্ষ জামসেদপুর এফসি। সেই ম‍্যাচেও একই প‍্যারফমেন্স ধরে রাখতে মরিয়া রয় কৃষ্ণা। এদিন অনুশীলন শেষে ফিজির স্ট্রাইকার বলেন, আমাদের কাছে প্রতিটি ম‍্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটি ম‍্যাচই আমরা ফাইনাল ম‍্যাচ ভেবে মাঠে নামি। এর পাশাপাশি তিনি আরও বলেন, ৮দিনে ৩ টি ম‍্যাচ খেলতে হবে। তাই নিজেদের ফিট রাখাও এটা বড় চ‍্যালেঞ্জ। এই মুহুর্তে দুরন্ত ফর্মে এটিকে মোহন বাগান। বেগ দিতে পারে যে কোন টিমকে। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে যেতে নারাজ এটিকে এমবি কোচ হাবাস।

আরও পড়ুন-কনকাশন পরিবর্তন নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...