Wednesday, June 24, 2026

কৃষি আইন কৃষকের মৃত্যু পরোয়ানা: কৃষকদের সমর্থনে টুইট অভিষেকের

Date:

Share post:

“তিনটে অর্ডিন্যান্স জারি করে কৃষকদের জন্য মৃত্যু পরোয়ানা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। আর সেটা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানেই”- কৃষি আইনের বিরোধিতা করে টুইট করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, কৃষকরা আমাদের মেরুদণ্ড।

অভিষেকের অভিযোগ, কৃষকদের সঙ্গে কোনো রকম পরামর্শ না করে এবং সমস্ত কণ্ঠ রোধ করে সরকার এই সংশোধনী পাস করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই কৃষি আইন আমাদের কৃষকদের থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেবে”।

কেন্দ্রীয় সরকার মান্ডি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও কোনো স্পষ্ট চিত্র নিতে পারছে না বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমরা কৃষকদের পাশে আছি এবং তাদের প্রতি হওয়া সমস্ত রকম অন্যায় এবং নিষ্ঠুরতার প্রতিবাদ জানাচ্ছি”।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...