Tuesday, June 23, 2026

হায়দরাবাদ পুরনিগম নির্বাচনে শেষ হাসি হাসল টিআরএস , বিজেপি-র প্রাপ্তির ভাঁড়ারও যথেষ্ট

Date:

Share post:

হায়দরাবাদ পুরনিগম নির্বাচনে শেষ হাসি হাসল TRS ৷ তবু স্বস্তিতে পদ্মশিবির৷ হায়দরাবাদ দখলে এল না ঠিকই কিন্তু গেরুয়া হওয়া বইল এবার দক্ষিণেও ৷ এই ফলাফল নি:সন্দেহে ২০২৩ এর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য বাড়তি আত্মবিশ্বাস দেবে বিজেপিকে ৷ এমনকি দক্ষিণেও আধিপত্য বিস্তারের প্রথম পদক্ষেপ হিসাবে এবার বাড়তি আত্মবিশ্বাস নিয়ে তেলেঙ্গানা নির্বাচনে ঝাঁপাতে পারবে গেরুয়া শিবির৷
হায়দরাবাদ পুরনিগমের ১৫০ আসনে বিজেপি ও টিআরএস হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৫ আসন পেয়ে নির্বাচনে জিতল TRS ৷ ৪৫-এ আসন পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ কেসিআর-এর দল ৷ তাই পুরবোর্ড গড়তে ওয়েসির দলের সঙ্গে হাত মেলাতে পারে কেসিআর ৷ আসাউদ্দিন ওয়েসির AIMIM পেয়েছে ৪৪টি আসন ৷ কংগ্রেস মাত্র ২টি আসন পেয়ে চার নম্বরে আছে।
হায়দরাবাদ পুরনিগম দখলের লক্ষ্যে এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি৷
আঞ্চলিক দলগুলির উপরে নির্ভরতা দূর করে দক্ষিণেও নিজেদের পায়ের তলার জমি শক্ত করতে প্রচারে গিয়েছিলেন মোদি-শাহ-নাড্ডারা৷ আর এর নেপথ্য কারণও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ হায়দরাবাদ পুরনিগমের এলাকার মধ্যে তেলেঙ্গানার ২৫টি বিধানসভা এবং পাঁচটি লোকসভা এলাকা পড়ে৷ ফলে হায়দরাবাদ পুরনিগম দখল করতে না পারলেও এবারে বিজেপি-র প্রাপ্তির ভাঁড়ার যথেষ্টই৷

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...