Saturday, April 4, 2026

আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় পদক জয় ভারতের

Date:

Share post:

আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় পদক জয় ভারতের। ভারতের হয়ে ব্রোঞ্জ জয় কালনার সৃজা ঘোষের।

“যোগ এরা” এবং সাথী যোগ এন্ড ফিট পয়েন্ট ও “যোগ অবজেক্টিব গাইড লাইন অ্যাসোসিয়েশনের” উদ্যোগে আয়োজিত হয়েছিল এই আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা। ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই অনলাইন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল ২২ টি দেশের ৬৯০ জন প্রতিযোগী। তাদের মধ‍্যে দিয়ে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে সৃজা।

কালনা চাগ্রামের বছর এগারোর সৃজা স্থানীয় চাগ্ৰাম প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। মেয়ের এই সাফল‍্যে খুশি বাবা জলোধর ঘোষ। তিনি বলেন, সৃজা ইতিমধ্যে রাজ্য ও জাতীয় স্তরে বেশ কয়েকটি প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে।ওর এই সাফল্যে খুশি আমরা।

সৃজার কোচ অসীম দফাদার বলেন, নিয়মিত যোগাসন অভ্যাস ও কঠোর অনুশীলন এই সাফল্য এনে দিয়েছে সৃজাকে। আমার আশা, ভবিষ্যতে ও দেশকে আরও পদক এনে দেবে।

আরও পড়ুন-মেসিকে ‘১০ নম্বর’ জার্সি ছাড়তে হবে, এমনই বললেন মারাদোনার ছেলে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...