Monday, April 6, 2026

ভারতে কোভিড টিকা বিক্রির অনুমোদন চাইল ফাইজার

Date:

Share post:

ব্রিটেন ও বাহরাইনে অনুমোদন পাওয়ার পরে এবার ভারতে তাদের তৈরি কোভিড ভ্যাক্সিন বিক্রির জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেলের (ডিজিসিআই) অনুমতি চেয়ে আবেদন জানাল ফাইজার ইন্ডিয়া।

জানা গিয়েছে, ২০১৯ সালের নতুন ওষুধ ও ক্লিনিক্যাল ট্রায়াল আইন অনুযায়ী ভারতে তাদের কোভিড টিকা আমদানি, সরবরাহ ও বিক্রির অনুমোদন চেয়ে গত ৪ ডিসেম্বর আবেদন জানিয়েছে ফাইজার।

গত বুধবার ফাইজার ও বায়োএনটেক সংস্থার যৌথ উদ্যোগে তৈরি কোভিড ভ্যাক্সিন জরুরি অবস্থায় বিক্রির উদ্দেশে সাময়িক অনুমোদন দেয় ব্রিটেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯৫ শতাংশ সাফল্যের দাবিদার ওই টিকাকে ব্যবহারের জন্য নিরাপদ ঘোষণা করে ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি।

এর পর গত শুক্রবার ফাইজারের দুই ডোজের কোভিড টিকা বিক্রির অনুমতি দেয় বাহরিন সরকারও। জানা গিয়েছে, একই সঙ্গে আমেরিকায় তাদের টিকা বিক্রির অনুমতি চেয়ে আবেদন জানিয়েছে ফাইজার।

আরও পড়ুন:‘কাজের মানুষ কাছের মানুষ’ রাজীবের সমর্থনে পোস্টার, প্রতিক্রিয়া দিলেন অরূপ-ফিরহাদ

ফাইজারের তৈরি কোভিড ভ্যাক্সিন মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। ভারতের ছোট শহর ও গ্রামাঞ্চলে তার ব্যবস্থা কতটা করা সম্ভব, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চিকিৎসক ও প্রশাসনিক মহলে।

ফাইজার-এর তরফে অবশ্য বলা হয়েছে, ‘এই অতিমারী পরিস্থিতিতে শুধুমাত্র সরকারি চুক্তি মোতাবেক, সরকারি নির্দেশিকা মেনে প্রশাসনিক পরিকাঠামোর মাধ্যমে ভ্যাক্সিন সরবরাহে আগ্রহী ফাইজার।’

প্রসঙ্গত, বর্তমানে ভারতে মোট ৫টি কোভিড ভ্যাক্সিনের ট্রায়াল চলেছে। এর মধ্যে সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার তৈরি টিকার ট্রায়াল পরিচালনা করছে। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে দেশীয় প্রক্রিয়ায় তৈরি আইসিএমআর ও ভারত বায়োটেক সংস্থার ভ্যাক্সিনেরও। জাইডাস ক্যাডিলা সংস্থার ভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল অনুমোদন পেয়েছে ডিজিসিআই-এর।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...