Saturday, April 4, 2026

জঙ্গল মহলের মানুষ তৃণমূলের সঙ্গেই, মমতার মঞ্চে দাঁড়িয়ে দাবি ছত্রধরের

Date:

Share post:

দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গেল ছত্রধর মাহাতোকে। সভাস্থলে পা রেখেই তিনি সদর্পে ঘোষণা করেন, ‘জঙ্গলমহলের কিছু মানুষ ভুল বুঝেছিল, এখন ধীরে ধীরে অনেকটা ঠিক হয়েছে। জঙ্গল মহলের মানুষ তৃণমূলের সঙ্গেই থাকবে’।

জামিনে জেল-মুক্তির পর কিছুদিনের মধ্যেই যোগ দিয়েছেন তৃণমূলে। ছত্রধর মাহাতো এখন তৃণমূলের রাজ্য কমিটির সদস্য। এমনিতেই জামিনে জেলমুক্তি ঘটলেও তৃণমূলে যোগ দেওয়ার পর অস্বস্তি থেমে নেই। পিছনে লেগে রয়েছে এনআইএ। ইতিমধ্যেই ছত্রধরকে গ্রেফতারের দাবি জানিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। ছত্রধরকে গ্রেফতার করতে আদালতে আবেদনও করেছে এনআইএ। এরই মধ্যে দলের কাজও চালিয়ে যাচ্ছেন ছত্রধর। সোমবার মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবায় উপস্থিত ছিলেন ছত্রধর। দীর্ঘদিন পরে ফের একমঞ্চে তৃণমূলনেত্রী ও ছত্রধর মাহাতো। জঙ্গলমহলের মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন বলে দাবি ছত্রধরের। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘জঙ্গলমহলের কিছু মানুষ ভুল বুঝে দূরে সরেছিলেন। এখন পরিস্থিতি বদলেছে অনেকটাই। জঙ্গলমহলের মানুষ তৃণমূলের সঙ্গেই থাকবেন।’’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...