Friday, April 3, 2026

লালার বিরুদ্ধে লুক আউট নোটিশ! ৪৮ ঘন্টার মধ্যে দেখা করতে নির্দেশ

Date:

Share post:

কয়লা মাফিয়া লালা ওরফে অনুপ মাজির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির খবর। যদিও সিবিআই সূত্রে এ নিয়ে নির্দিষ্ট করে কোনও খবর নেই। কয়লার কারবারীকে হাতে পেতে মরিয়া তদন্তকারী সংস্থা।

আর এর মাঝেই এবার সরাসরি লালার বাড়িতে পৌঁছে গেল সিবিআই। আসানসোলে নিতুরিয়ার বাড়িতে লালার স্ত্রীর সঙ্গে দেখা করেন সিবিআই অফিসাররা। তাঁরা জানতে চান কোথায় লালা? লালার স্ত্রী জানান, তিনি অসুস্থ। আরও কয়েক দিন সময় দেওয়া হোক। এরপর সিবিআই স্পষ্ট ভাষায় জানায়, ৪৮ ঘন্টার মধ্যে লালা যেন সিবিআই দফতরে গিয়ে দেখা করে। নইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:খেলার মাঠে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু, তুমুল উত্তেজনা বাছুর ডোবায়

সম্প্রতি লালার ব্যবসার বেশ কিছু তথ্য সিবিয়াআইয়ের হাতে এসেছে। জানতে পেরেছে, ১০টাকার ইউনিক কোড দিয়ে টাকার লেনদেন করত। সিবিআইয়ের হুমকির জেরে লালা আত্মসমর্পণ করে কিনা সেটাই দেখার।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...