Sunday, June 21, 2026

এবার নন্দীগ্রামেই নতুন অফিস অনুগামীদের, কোলাঘাটে পর পর বৈঠকে শুভেন্দু

Date:

Share post:

‘প্রত্যাঘাত’-এর প্রস্তুতি কি নীরবে চলছে ?

মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিন সোমবারই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অনুগামীরা আরও একটি নতুন অফিস চালু করলেন৷

শুভেন্দু নিজে যখন কোলাঘাট হয়ে কলকাতায়, তখনই তাঁর অনুগামীরা নন্দীগ্রামে চালু করে দিলো নতুন কার্যালয়৷ আর এই কার্যালয় উদ্বোধনের অঙ্গ হিসাবে এদিন হলো যজ্ঞ, পুজো দেওয়া হলো ‘দাদা’-র নামেও৷

প্রকাশ্যে নিজের রাজনৈতিক অবস্থান এখনও স্পষ্ট না করলেও জোরকদমে কোনও কিছুর একটা প্রস্তুতি চলছে৷ আর সেই প্রস্তুতি স্পষ্ট হচ্ছে একের পর এক নিজের কার্যালয় চালুর মধ্য দিয়ে৷ আলাদা দফতর চালু করার উদ্যোগই ইঙ্গিত দিচ্ছে, তিনি সম্ভবত আলাদা দল-ই ঘোষণা করতে চলেছেন৷ বিজেপিতে যোগ দিলে তো গেরুয়া দফতরই ব্যবহার করতে পারতেন দাদার অনুগামীরা৷ নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের রেওয়াপাড়া এলাকার অন্য একটি কার্যালয়ে শুভেন্দু এতদিন বসতেন৷ এদিন তার কাছাকাছি চালু হলো শুভেন্দুর আরও একটি কার্যালয়৷ রেওয়াপাড়ার নতুন কার্যালয়ে এ দিন হোম বা যজ্ঞেরও আয়োজন করেছিলেন শুভেন্দুর অনুগামীরা৷
দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পরই পুরনো কার্যালয়ও এদিন ছেড়ে দিলেন শুভেন্দুর অনুগামীরা৷

শুভেন্দু অধিকারী নিজে এ দিন নন্দীগ্রামে যাননি৷ সোমবার দুপুরেই পূর্ব মেদিনীপুর থেকে কলকাতায় আসেন শুভেন্দু৷ বিকেলে কলকাতায় নিজের ফ্ল্যাটের সামনে সংবাদমাধ্যমের বিশাল ভিড় দেখে তিনি আর গাড়ি থেকেই নামেননি৷ গাড়ি ঘুরিয়ে চলে যান এখনও তৃণমূলের বিধায়ক শুভেন্দু৷

সূত্রের খবর, এদিন শুভেন্দুর রুট ম্যাপ ছিলো, কাঁথি থেকে বেরিয়ে কোলাঘাট৷ কোলাঘাট থেকে কলকাতা৷ কলকাতা থেকে ফের কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের গেস্ট হাউসে যান তিনি৷ কোলাঘাটের গেস্ট হাউসে পরপর একাধিক বৈঠকও করেন তিনি৷ জল্পনা তৈরি হয়, ওই বৈঠকে কারা আছেন, তা নিয়ে৷ সূত্রের খবর, ওই গেস্ট হাউসের বাইরে একাধিক পুলিশের গাড়ি দেখা গিয়েছে৷ এই গাড়িগুলি প্রধানত কোনও ভিআইপি’র নিরাপত্তা দায়িত্বে ব্যবহৃত হয়ে থাকে৷ তাতে জল্পনা আরও বৃদ্ধি পায়৷ এ ছাড়াও আরও বেশ কিছু গাড়ি দেখা গিয়েছে, যে গাড়িতে আসেন বেশ কিছু মানুষ৷ শুভেন্দুর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে পর পর বৈঠকে কারা ছিলেন, তা নিয়ে ধন্দও তৈরি হয়েছে৷ আপাতত তা নিয়েই চর্চা চরমে৷

জানা গিয়েছে, এদিন বিকেল ৪.২০ নাগাদ কলকাতার সুকিয়া স্ট্রিটের বাড়িতে আসেন শুভেন্দু৷ কিন্তু সংবাদমাধ্যমের ভিড় দেখে তিনি আর গাড়ি থেকে নামেননি৷ গাড়ি ঘুরিয়ে তিনি যাত্রা করেন কোলাঘাটের উদ্দেশ্যে৷

ওদিকে স্থানীয় সূত্রের খবর, সুকিয়া স্ট্রিটের বাড়ির কাছে আলাদা আলাদা সময়ে এদিন দেখা গিয়েছে দু’জন বিধায়ককে, তার মধ্যে একজন পুরুলিয়ার এক তৃণমূল বিধায়ক৷ তবে জানা যায়নি ওই দুই বিধায়ক অন্য কোনও কাজে, অন্য কারও কাছে, না’কি শুভেন্দুর সঙ্গে দেখা করতেই এদিন সুকিয়া স্ট্রিটে গিয়েছিলেন৷

আরও পড়ুন- কৃষি বিল প্রত্যাহার নিয়ে কৃষক আন্দোলনের পাশে তৃণমূল, তবে বনধ-এ নেই সায়

Related articles

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...