Sunday, March 22, 2026

খেলার মাঠে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু, তুমুল উত্তেজনা বাছুর ডোবায়

Date:

Share post:

ঝাড়গ্রামে খেলার মাঠে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল। মঙ্গলবার, দুপুরে ঘটনাটি ঘটে ঝাড়গ্রামের বাছুর ডোবা এলাকার ক্রিকেট খেলার মাঠে। এলাকায় ক্রিকেট লিগ প্রিমিয়ার খেলা শুরু হয়েছে। মঙ্গলবার ওই মাঠে খেলা দেখতে যান ঝাড়গ্রামের রাধানগর গ্রামের বাসিন্দা তকবির আলি। অভিযোগ, ওই যুবক যখন মাঠের ধারে দাঁড়িয়ে খেলা দেখছিলেন সেই সময় গাইঘাটা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ গুরুং। খুব কাছ থেকে গুলি চালিয়ে দ্রুত এলাকা থেকে পালিয়ে যান বলে স্থানীয় সূত্র খবর। পরপর দু রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।

যুবককে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় তকবির আলিকে ঝাড়গ্রাম হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। ওই ঘটনাকে কেন্দ্র করে বাছুরডোবা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন:চক্রান্ত! শুভেন্দুর নিরাপত্তায় চিন্তিত অনুগামী রাজ্যপালের কাছে যেতে চাইছেন

অভিযুক্ত ঝাড়গ্রাম থানায় এনভিএফ পদে কর্মরত বিশ্বজিৎ গুরুং-এর বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত বিশ্বজিৎ পলাতক। তাঁর খোঁজে তল্লাশি  অভিযান শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে যান ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আই সি পলাশ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, মৃত ও অভিযুক্ত দুই জনই জমি ব্যবসার সঙ্গে যুক্ত। প্রায় দুই মাস আগে তাদের মধ্যে গণ্ডগোল হয়েছিল। পরে তা মিটে যায় বলে মৃতের ভাই জানায়। তবে ভরদুপুরে ক্রিকেট খেলার মাঠে  শুট আউট এর ঘটনা ঘটায় ঝাড়গ্রাম শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...