Thursday, June 25, 2026

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

Date:

Share post:

 

আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি।

এক বছর পর আবার গোল পেলেন দিমিত্রি। ২০২৫ সালে আজকের দিনে সবুজ মেরুন জার্সিতে গোল পেলেন দিমিত্রি। কোচ বদলের পর নিজেকে যেন বদলে ফেলেছেন অজি তারকা। সেই সঙ্গে গোলের ধারা অব্যাহত রাখলেন জেমি।

 

৪-৪-২ ছকে দল নামান মোহনবাগান কোচ লোবেরা। আক্রমণভাগে দিমির সঙ্গে ম্যাকলারেন।
গোলের সুযোগ তৈরি করলেও স্কোর বোর্ডে বদল হচ্ছিল না।

বক্সে এসে গোলে চেন্নাইয়িন রক্ষনে বার বার আটকে যাচ্ছিল লিস্টন, আপুইয়াদের প্রয়াস। প্রথার্ধের শেষ সময়ে গোলের লকগেট খুললেন জিমি। থাপার থ্রু থেকে গোল করলেন অজি স্ট্রাইকার। কেন তিনি বিশ্বকাপার সেটা প্রমাণ করে দিলেন জিমি। ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে সবুজ মেরুন ফুটবলাররা।

৬২ মিনিটে জ্বলে উঠলেন দিমি। শুভাশিষের পাস থেকে দিমির পা থেকে এল দ্বিতীয় গোল। তার পরই দেখা গেল স্টেইনগান সেলিব্রেশন। এক বছর পর গোল করলেন অজি তারকা। কিছুটা যেন হাফ ছেড়ে বাঁচলেন মোহনবাগান সমর্থকরা । এই গোল পাওয়ার পর প্রতিপক্ষ দলের উপর জাঁকিয়ে বসল মোহনবাগান।জোড়া পরিবর্তন করলেন লোবেরা , মনবীর, টমকে নামালেন।জেমিকে তুলে নামালেন কামিংসকে। সাহালকে নামিয়ে দেখে নিলেন।তবে স্কোর লাইনে বদল হল না ।এই ম্যাচে উপস্থিত ছিলেন ২২ হাজার দর্শক ।

ম্যাচ শেষে বাগান অধিনায়ক শুভাশিস বসু বলেন, ক্লিনসিট রাখাই আমাদের লক্ষ্য ছিল। সেটা করেছি। দিমিত্রি বলেন, কোচ বদলেছে সেই সঙ্গে পরিশ্রম করেছি। সুযোগের জন্য অপেক্ষা করছি। সব কিছু কোনও না কোন কারনে জন্য হয়। খেলোয়াড়দের মানুষ হিসাবে উন্নতি করতে হয়।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...