Friday, April 3, 2026

চক্রান্ত! শুভেন্দুর নিরাপত্তায় চিন্তিত অনুগামী রাজ্যপালের কাছে যেতে চাইছেন

Date:

Share post:

শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁর অনুগামীরা। আর তা নিশ্চিত করতেই রাজ্যপালের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁর অনুগামীরা। শুধু তাই নয়, তাঁর দাবি রাজ্যে ফের আর একটা পরিবর্তন আসবে, আর তা আসবে শুভেন্দু অধিকারীর হাত ধরে।

মঙ্গলবার শুভেন্দু অনুগামী কনিষ্ক পাণ্ডে জানান, তাঁরা শুভেন্দুর নিরাপত্তা নিয়ে চিন্তিত। কারণ হিসাবে তিনটি বিষয়ের কথা উল্লেখ করেন। প্রথমত হলদিয়ায় লক্ষ্মণ শেঠ ও কুণাল ঘোষের বৈঠক। দ্বিতীয়ত, সিপিএম নেতা সুশান্ত ঘোষের মেদিনীপুরে প্রবেশের অনুমতি। তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাঁকে খুন করার চক্রান্ত হচ্ছে। তিনটি ঘটনাই শুভেন্দু অনুগামী কণিষ্ক চক্রান্ত হিসাবে দেখছেন। এবং তাঁর নিরাপত্তার অভাববোধ করছেন। আর নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যপালের কাছে যাবেন। কিন্তু রাজনৈতিক মহলের অনেকের প্রশ্ন, রাজ্য শুভেন্দুর নিরাপত্তা তুলে নেয়নি। তা সত্ত্বেও তিনি কেন নিরাপত্তা চাইছেন?

আরও পড়ুন:বিজেপি নিজের মিছিলে নিজেই গুলি করে মারে: মমতা

কণিষ্কের দাবি, রাজ্যে পরিবর্তনের পরিবর্তন আসবে। যার মূল হোতা হবেন শুভেন্দু অধিকারী।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...