Tuesday, June 23, 2026

বিজেপি নিজের মিছিলে নিজেই গুলি করে মারে: মমতা

Date:

Share post:

বিজেপি নিজের মিছিলে নিজেই গুলি করে মারে- রানিগঞ্জের প্রশাসনিক সভা থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, সেখানে প্রশাসনিক বৈঠক-সভা করেন মমতা। সেখানে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় গেরুয়া শিবিরের দিকেই অভিযোগের আঙুল তোলেন তৃণমূল নেত্রী বলে মথ রাজনৈতিক মহলের।

উত্তরকন্যা অভিযানে যোগ দিয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী উলেন রায়ের। তা নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পুলিশ মঙ্গলবারই জানিয়ে দিয়েছে, উলেনের মৃত্যু হয়েছে শটগানের গুলিতে। এবার মুখ্যমন্ত্রীও বলেন, “ওরা নিজের মিছিলে নিজেই গুলি করে মারে।

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে প্রশাসনিক সভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘‘একটা লোককে ছররা গুলি দিয়ে মেরে দিলে?’’ যদিও উত্তরকন্যা অভিযানের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান পুলিশ ছররা বন্দুক দিয়ে মারে না। তাঁর অভিযোগ ভোটের আগে বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে বাংলায় গোলমাল বাধানোর চেষ্টা করছে গেরুয়া শিবির।

আরও পড়ুন:পুলিশের নয়, বিজেপির শটগানেই মৃত্যু তাদের কর্মীর! দাবি সুব্রতর

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি ঝড়ের গতিতে মিথ্যে কথা বলে। সেই মিথ্যের জবাবে তিনি ঝড়ের গতিতে রাজ্যে উন্নয়ন করছেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...