Tuesday, June 23, 2026

কেন্দ্রে বিজেপি সরকারের থেকে কী পেয়েছে রানিগঞ্জ খনি অঞ্চল? প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রানিগঞ্জ, জামুরিয়া, অন্ডাল কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে কী পেয়েছে? বিজেপি সাংসদের নাম না করে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রানিগঞ্জের প্রশাসনিক সভা করেন মমতা। তিনি বলেন, রানিগঞ্জ দুর্ঘটনা প্রবণ এলাকা। যেকোনো সময় ধস নামতে পারে।

তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরে সেখানকার মানুষদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

খনি এলাকায় 29 হাজার পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে

20 লক্ষ পরিযায়ী শ্রমিকের কাজের ব্যবস্থা হয়েছে

অন্ডাল জামুরিয়া বারাবনি ব্লকে প্রথম দফায় 9 হাজার পরিবার জমি পাবে

রানিগঞ্জের মতো খনি এলাকায় গিয়ে কয়লা ব্লক-সহ বিভিন্ন সংস্থার বেসরকারিকরণের চেষ্টার বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোল, রেল, বিএসএনএল-এর মতো সংস্থা বেসরকারিকরণ করার চেষ্টা হচ্ছে। ‘‘চিত্তরঞ্জন লোকোমোটিভ বন্ধ করে দিতেচ চাইছেন? আমি বাঁচিয়েছিলাম এই সংস্থাকে। বেশি করে বরাত দিয়েছিলাম। কিন্তু কেন্দ্র সেই চিত্তরঞ্জনকে বেচে দিতে চাইছে ” অভিযোগ তৃণমূল নেত্রীর। রেল, সেল, ইসিএল, বিএসএনএল বেসরকারিকরণের চক্রান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘‘যতদিন বেঁচে থাকব, বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’’

আরও পড়ুন:পুলিশের নয়, বিজেপির শটগানেই মৃত্যু তাদের কর্মীর! দাবি সুব্রতর

দীর্ঘ দিন ধরে রাজ্য সরকারি সংস্থা ডিপিএল বন্ধ হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ১১ মাস ডিপিএল বন্ধ থাকলেও রাজ্য সরকার বেতন বন্ধ করেনি।

রানিগঞ্জে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে দিয়েছেন তিনি। কয়লা খনির ধসে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট তুলে দেওয়া হয়। এ ছাড়া নানা প্রকল্পের উপভোক্তাদের সুবিধা দেওয়া হয়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...