Friday, June 26, 2026

আমেরিকায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল গুজরাটের তিন মহিলার

Date:

Share post:

আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল তিন ভারতীয়র। জানা গিয়েছে, উড়ালপুল দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ২০ ফুট নীচে একটি গাছের উপর পড়ে যায় এসইউভি গাড়িটি। গাড়িটিতে ছিলেন গুজরাটের তিন মহিলা। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তাদের। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলাইনার গ্রিনভিল কাউন্টিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন রেখাবেন পটেল, সঙ্গীতাবেন পটেল এবং মণীষাবেন পটেল। তাঁরা সকলেই গুজরাটের আনন্দের বাসিন্দা।

তবে গাড়িটি করে তারা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। যদিও পুলিশ জানিয়েছে, গ্রিনভিল থেকে উত্তরের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই পথেই একটি উড়ালপুলের উপর এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি উড়ালপুল দিয়ে দুরন্ত গতিতে যাচ্ছিল, চালক কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তার পরই গাড়িটি রেলিং ভেঙে উড়ালপুলের পাশে ২০ ফুট নীচে একটি গাছের উপর আছড়ে পড়ে কয়েক টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন মহিলার। গাছে আটকে থাকা গাড়িটিকে দেখে পথচারীরা হকচকিয়ে যান। তারাই পুলিশে খবর দেন।ঘটনাস্থলে পুলিশ এসে গাড়ি থেকে তিন মহিলার দেহ উদ্ধার করে। গাড়িটিতে আরও এক জন সওয়ারি ছিলেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খুঁজতে ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। প্রবাসে এইভাবে বেঘোরে প্রাণ যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...