Friday, April 3, 2026

গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল

Date:

Share post:

বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল চত্বরে উত্তেজনা। অভিযোগ, এক গৃহবধূর শ্লীলতাহানি করা হয়েছে । অভিযোগের আঙুল ন্যায্য মূল্যের ওষুধের দোকানের এক কর্মীর বিরুদ্ধে।
অভিযোগকারিণী দাবি করেছেন, গত বৃহস্পতিবার এক আত্মীয়ের চিকিৎসার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। তখনই তাকে দ্রুত চিকিৎসা পাইয়ে দেওয়ার টোপ দেয় ওই কর্মী । তাঁকে হাসপাতালের একটি ঘরে নিয়ে যায় অভিযুক্ত। সেখানে গৃহবধূর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
মঙ্গলবারই টিটাগড় থানায় ওই গৃহবধূ অভিযোগ দায়ের করেন । এরপর থেকেই অভিযুক্ত বেপাত্তা।
নামপ্রকাশে অনিচ্ছুক হাসপাতাল রোগী কল্যাণ সমিতির এক সদস্যে অভিযোগ করেছেন , দীর্ঘদিন ধরে ওই হাসপাতালে অসামাজিক কাজকর্ম চলছে । বিষয়টি নিয়ে সুপারকে জানানো সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...