Thursday, April 2, 2026

বিহারে গেরুয়া দাপটে লাল নিশান ওড়ানোয় বাংলায় সংবর্ধনা

Date:

Share post:

বিহারে গেরুয়া দাপটের মধ্যেও লাল নিশান ওড়ানোর সাফল্যের জন্য বাংলায় সংবর্ধনা পাবেন বিধায়করা। বিধানসভা নির্বাচনে জয়ী দলীয় বিধায়কদের বুধবার কলকাতায় সম্বর্ধনা দেবে সিপিআইএমএল (লিবারেশন)। পাশাপাশি একটি জনসভাতেও অংশ নেবেন ওই বিধায়করা।

বিহার বিধানসভা নির্বাচনে আরজেডি জোটের হয়ে ১৯টি আসনে প্রার্থী দিয়ে ১২টিতেই জয় পেয়েছে সিপিআইএমএল। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের মতে, সংবিধানের বিভিন্ন অধিকারগুলোই বিহার নির্বাচনের এজেন্ডা হয়। সেই অভিজ্ঞতাই বাংলার যুব আন্দোলনে ছড়িয়ে দিতে চাইছেন তাঁরা।

বাম জোটের শরিক হলেও সিপিআইএম-এর চিন্তাধারার সঙ্গে পার্থক্য রয়েছে লিবারেশনের। সিপিআইএমএল-এর মতে, বাংলায় বামেদের প্রধান প্রতিপক্ষ হওয়া উচিত বিজেপি। তবে তৃণমূলের বিরুদ্ধেও সর্বতভাবে লড়তে হবে।

আরও পড়ুন:শুভেন্দু-ঘনিষ্ঠতার অপরাধে আরও দুই নেতাকে শাস্তি দিলো তৃণমূল

বুধবার, বিহারের জয়ী বিধায়কদের সম্বর্ধনার পাশাপাশি ছাত্র ও যুব সংগঠনের ডাকে সমাবেশ হচ্ছে। সমাবেশে দীপঙ্কর ভট্টাচার্য-সহ বিহারে দলের ৫ জয়ী বিধায়ক উপস্থিত থাকবেন। ‘সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এগোতেই চাইছে তারা।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...