Tuesday, June 23, 2026

”উপার্জনের দু-পয়সা, তোলাবাজির দু-কোটির থেকে অনেক দামী”, মহুয়াকে কটাক্ষ কমলেশ্বরের

Date:

Share post:

“দু পয়সার প্রেস”– কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ “উচ্চশিক্ষিতা” মহুয়া মৈত্রের এহেন দায়িত্বজ্ঞানহীন, কুরুচিকর, বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। বিজেপি-সহ বিরোধীরা তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করছেন। বাংলা সংবাদমাধ্যমের একটা বড় অংশ তাঁকে বয়কটের ডাকও দিয়েছে। তবুও দমেননি তিনি। বরং, সোশ্যাল মিডিয়ায় “মিম” করে এই বিতর্ককে আরও উস্কে দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। মহুয়া আসলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ-এর ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। সত্যি বলতে কী, এবার উচ্চশিক্ষিতা মহুয়া ফাঁদে পড়ে গিয়েছেন। মহুয়ার এই কুরুচিকর মন্তব্যের জন্য তাঁর দল তৃণমূল কংগ্রেস কোনও দায়িত্ব নিচ্ছেন না। সেটা তাঁরই দলের শীর্ষ নেতৃত্ব কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে।

শুধু রাজনৈতিক বা সাংবাদিক মহল নয়, দাম্ভিক মহুয়ার মন্তব্যে ফুঁসছে গোটা রাজ্য। চুপ করে বসে নেই চলচ্চিত্র জগতের মানুষরাও। টলিউডের শীর্ষ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমে মহুয়ার বিরুদ্ধে মুখ খুলে বলেন, ”কোনও পেশাই ছোট নয়। জনমুখী বা জনপ্রিয় রাজনীতির উপরে ভরসা করে অনেকে রাজনীতি করেন। নীতি আদর্শের উপরে ভরসা করে রাজনীতি করেন না। তাই তাঁদের মুখ থেকে ঔদ্ধত্যের কথাবার্তা। কাউকে ছোট করে কেউ বড় হতে পারেনি। ঔদ্ধত্য শেষ কথা বলে না। শেষ কথা বলে বিনয়।”

আরও পড়ুন:বিহারে গেরুয়া দাপটে লাল নিশান ওড়ানোয় বাংলায় সংবর্ধনা

কমলেশ্বর মহুয়ার মন্তব্যের বিরোধিতা করে ফেসবুক পোস্টও করেছেন। সেখানে তিনি লিখেছেন, ”উপার্জনের দু-পয়সা, তোলাবাজির দু-কোটির থেকে অনেক দামী”।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...