Friday, April 3, 2026

‘স্বাস্থ্যসাথী’তে আবেদনের ঢল, কার্ডের বদলে বিমাপত্র দেওয়ার ভাবনা নবান্নের!

Date:

Share post:

ভিড় সামলাতে স্মার্টকার্ডের বদলে কাগজের বিমাপত্র দেওয়ার কথা ভাবছে নবান্ন। কারণ, ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে বিমা করাতে আবেদনের ঢল নেমেছে। কিন্তু নবান্ন সূত্রে খবর ভোটের আগে এত মানুষকে ডিজিটাল কার্ড দেওয়া সম্ভব নয়। সেই কারণে, স্মার্টকার্ডের পরিবর্তে আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ অঙ্গীকারপত্র দেওয়ার কথা ভেবেছে সরকার।

১ ডিসেম্বর শুরু হওয়া পরিষেবা শিবিরে প্রথম সপ্তাহে শুধু স্বাস্থ্যসাথীর কার্ড পেতে আবেদন জমা পড়েছে ১১ লক্ষ। এই হারে চলতে থাকলে স্বাস্থ্যসাথীর কার্ড চাইতে পারে অন্তত ৫০ লক্ষ পরিবার। সেই পরিস্থিতিতে নির্বাচনের আগে সকলকে স্মার্টকার্ড দেওয়া সম্ভব নয়। কারণ, এত কম সময়ে ৪০-৫০ লক্ষ স্মার্টকার্ড তৈরি করার পরিকাঠামো নেই রাজ্যে। সেক্ষেত্রে বেশি আবেদন এলে আপাতত কাগজের বিমাপত্র দিয়ে দেওয়া হতে পারে। ভোট পর্ব মিটে গেলে স্মার্টকার্ড দেওয়া হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল

যদিও কাগজের বিমাপত্র দেওয়া নিয়ে ভিন্ন মত রয়েছে সরকারের অন্দরেই। কারণ, স্বাস্থ্যসাথী প্রকল্প ঘোষণার সময় মুখ্যমন্ত্রী নিজেই স্মার্টকার্ড দেখিয়ে বলেছিলেন, রাজ্যের প্রকল্পে বাড়ির মহিলার নামে বিনামূল্যে কার্ড দেওয়া হচ্ছে। সুতরাং এখন কাগজের বিমাপত্র সাধারণ মানুষ গ্রহণ নাও করতে পারেন। কিন্তু ৪০-৫০ লক্ষ আবেদন এলে কোনও ভাবেই অল্প সময়ে সকলকে কার্ড দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প বিমার কাগজই।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...