Friday, April 3, 2026

কৈলাস বিজয়বর্গীয় টুইটে অপপ্রচার চালাচ্ছেন, দাবি গৌতম দেবের

Date:

Share post:

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী টুইটারে উত্তরকন্যা অভিযান নিয়ে ভুল তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। বুধবার উত্তরবঙ্গের অন্যতম তৃণমূল নেতা তথা পর্যটন মন্ত্রী বলেন, “বিজেপি সোশ্যাল মিডিয়ায় ভুলভাল প্রচার করছে। কৈলাস বিজয়বর্গীয় উত্তরকন্যা অভিযানের সময়কার পুলিশের কাজের একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, ওই বন্দুক থেকেই ছররা গুলি ছোঁড়া হয়েছিল। অথচ পুলিশ স্পষ্ট বলছে, ছবিতে দেখানো বন্দুকটি “নন লেথাল উইপন” মানে স্রেফ রবার বুলেট ছোঁড়ার কাজে ব্যবহার হয়ে থাকে। সেখানে ছররা আসবে কোথা থেকে! এ সব অপপ্রচার।”

বুধবার সকালে কৈলাস বিজয়বর্গীয় একটি টুইট করেন। সেখানে উত্তরকন্যা অভিযানে পুলিশই শটগান থেকে গুলি চালিয়েছে বলে দাবি করে একটি ভিডিও পোস্ট করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি এটাও দাবি করেন, তাঁর কাছে এমন আরও ১০টি ভিডিও ফুটেজ রয়েছে যা থেকে বোঝা যাবে ওই দিন পুলিশই ছররা গুলি চালিয়েছিল।

এর পরে দুপুরেই আসরে নামেন তৃণমূল নেতা গৌতম দেব। তিনি পুলিশের হাতে থাকা ওই বন্দুক থেকে রবার বুলেট ছোঁড়া হয়েছিল বলে দাবি করেন। তিনি জানান, পুলিশ জানিয়ে দিয়েছে, ওই দিন জলকামান ও রবার বুলেট ছাড়া কিছু ব্যবহার হয়নি। তা ছাড়া ময়মনা তদন্তে দেখা গিয়েছে, খুব কাছ থেকে শটগান থেকে ছোঁড়াতেই মৃত্যু হয়েছে উলেন রায় নামে একজনের। গৌতম দেবের বক্তব্য, যে কোনও মৃত্যুই দুঃখজনক। কিন্তু, কারও মৃত্যুর বিনিময়ে রাজনৈতিক ফায়দা তোলার মানসিকতা নিন্দনীয়।

বিজেপির উত্তরবঙ্গের নেতাদের তরফে দাবি করা হয়েছে, দ্বিতীয় দফায় ময়নাতদন্তে অনেক কিছুই সামনে আসতে পারে। সেই রিপোর্ট দেখার পরেই তাঁরা পরের পদক্ষেপ ঠিক করবেন বলে জানিয়েছেন ওই নেতারা।

আরও পড়ুন- বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জ ট্রফি চ‍্যাম্পিয়ন তপন মেমোরিয়াল, ম‍্যাচ সেরা শাহবাজ আহমেদ

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...