Saturday, April 4, 2026

বনগাঁয় মমতার সভা ঘিরে উৎসাহ তুঙ্গে, ডঙ্কা বাজিয়ে-নিশান উড়িয়ে হাজির মতুয়ারা

Date:

Share post:

বাঁকুড়া, মেদিনীপুর, রানীগঞ্জের পর আজ, বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর মাঠে জনসভা করতে চলেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।

সকাল থেকে একাধিক মিছিল করে সভায় যোগ দিতে যাচ্ছেন হাজার হাজার মানুষ। তাঁদের ট্র্যাডিশনাল ডঙ্কা বাজিয়ে দলপতিদের সঙ্গে নিশান উড়িয়ে সভাস্থলে মমতার সভাস্থলে পৌঁছচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা। ইতিমধ্যে সভাস্থল কার্যত পূর্ণ।

আরও পড়ুন:মুসলিম ভোটের চেনা সুর এবার প্রশ্নের মুখে: কণাদ দাশগুপ্তর কলম

উল্লেখ্য, নাগরিকত্বের প্রতিশ্রুতি কার্যকর না হওয়ায় কেন্দ্রের এনডিএ সরকারের উপর ক্ষুব্ধ মতুয়ারা। বেসুরো লাগছে স্থানীয় বিজেপি সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরের গলাও। এই অবস্থায় মমতার এদিনের রাজনৈতিক সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...