Saturday, April 4, 2026

পিছিয়ে গেল শুনানি, আপাতত বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি। যার ফলে মেয়াদ শেষ হয়ে গেলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং যুগ্ম সচিব থাকছেন জয় শাহ।

কুলিং-অফের কারনে বিসিসিআই এর প্রেসিডেন্ট থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একই জিনিস হয় যুগ্ম সচিব জয় শাহ এর ক্ষেত্রেও।
টানা ৬ বছর বেশি প্রশাসনের পদে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ। টানা ৬ বছর পদে থাকার পর ৩ বছরের জন‍্য পদ থেকে দূরে থাকতেই হয় পদাধিকারীকে। সেই হিসাবে মেয়াদ শেষ হয়ে যায় সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহদের। আর এই কারনে বিসিসিআই দেশের সর্বোচ্চ আদালতে লোধা কমিটির সুপারিশে কিছু সংশোধনী আনতে চেয়ে আর্জি জানিয়েছিল। তার মধ‍্যে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ এর মেয়াদ বাড়ানোর আবেদনও করা হয়। আর সেই নিয়ে বুধবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিলো যে, এই ব‍্যাপারে পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। যার কারনে আপাতত বোর্ড প্রেসিডেন্ট থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুগ্ম সচিব থাকছেন জয় শাহ। ডিসেম্বরে ২৪ তারিখে বোর্ডের বার্ষিক সাধারন সভাতে বোর্ড প্রেসিডেন্ট হিসাবেই উপস্থিত থাকছেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন :বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জ ট্রফি চ‍্যাম্পিয়ন তপন মেমোরিয়াল, ম‍্যাচ সেরা শাহবাজ আহমেদ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...