Saturday, April 4, 2026

পাবলিসিটি পেতে পরিকল্পনা মাফিক হামলা ঘটিয়েছে বিজেপি, ডায়মন্ড হারবার প্রসঙ্গে সুব্রত

Date:

Share post:

ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ। যা নিয়ে এখন উত্তাল রাজ্য রাজনীতি।
অভিযোগ তৃণমূলের দিকে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের দাবি, “পরিকল্পনামাফিক হামলা। উত্তেজনা তৈরি করতেই এমন
প্ররোচনা। তৃণমূলের নামে কুতলৎসা ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। নাড্ডা এবং তাঁর দলের লোকেরা ভিডিও করে প্ররোচিত করছিল। আমাদের কর্মীদের অনুরোধ করছি, ওদের থেকে দূরে থাকার ”

একইসঙ্গে সুব্রতবাবু জানান, “এই তদন্ত করে দেখা হচ্ছে আমাদের কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে কিনা। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এটা বিজেপি কাণ্ড বলেই মনে করছি। বিজেপি পাবলিসিটি নেওয়ার জন্য ইচ্ছা করে এমন গণ্ডগোল পাকিয়েছে।”

পঞ্চায়েত মন্ত্রীর দাবি, “আজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন। আজ দলের নেতাদের রিপোর্ট কার্ড দেওয়ার দিন। সেটা নষ্ট করতেই এত পরিকল্পনা গতকাল থেকে তারা করছেনরাজনীতির নাম করে শান্তিপ্রিয় পশ্চিমবঙ্গকে নষ্ট করছে। এই পরিকল্পনা সফল হবে না।”

উল্লেখ্য, দু-দিনের রাজ্যসফরে এসেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। গতকাল কলকাতার পর আজ, বৃহস্পতিবার ডায়ামন্ড হারবারে তাঁর বৈঠক। কলকাতা থেকে ডায়মন্ড হারবারের যাত্রা পথে তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। শুধু নাড্ডা নন, বিজেপির অন্যান্য নেতাদের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। তারই জবাব দিলেন সুব্রত মুখোপাধ্যায়।

আরও পড়ুন-বঙ্গধ্বনি যাত্রা: দলীয় ভাবে সরকারের ১০ বছর কাজের রিপোর্ট কার্ড প্রকাশ তৃণমূলের

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...