Saturday, April 4, 2026

বঙ্গধ্বনি যাত্রা: দলীয় ভাবে সরকারের ১০ বছর কাজের রিপোর্ট কার্ড প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচনে। লক্ষ্য তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে সরকার গঠন। একদিকে বিজেপি যখন তৃণমূলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানছে, ঠিক তখনই সরকারি দল হিসাবে তৃণমূল নিজেদের উন্নয়নের খতিয়ান তুলে ধরেছে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক হয়েছে “দুয়ারে সরকার” কর্মসূচি। জানি এক দল-মত নির্বিশেষে রাজ্যের মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে।
এই কর্মসূচির অধীনে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছনোর জন্য ক্যাম্প করা হচ্ছে প্রতিটি পঞ্চায়েতে ও পুর এলাকাগুলিতে।

তারই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গত ১০ বছর কাজের খতিয়ান বা রিপোর্ট কার্ড দলীয়ভাবে প্রকাশ করল তৃণমূল। আজ, বৃহস্পতিবার দলের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে সূচনা হল ”বঙ্গধ্বনি যাত্রা” কর্মসূচি। তৃণমূল ভবনে হাজির ছিলেন মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায়ের, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেনের মতো একাধিক দফতরের হেভিওয়েট মন্ত্রীর। ছিলেন বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি ঘোষণা করা হয় আগামীকাল, শুক্রবার থেকে এই রিপোর্ট কার্ড নিয়ে রাজ্যে ২৯৪টি বিধানসভা এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন তৃণমূল নেতা-কর্মীরা।

গত ১০ বছরে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একাধিক নতুন প্রকল্প চালু করা হয়েছে। তারক সরাসরি সুবিধা পেয়েছে এই রাজ্যের মানুষ। এমনকি বেশ কয়েকটি প্রকল্প বিশ্বের দরবারে ও সমাদৃত হয়েছে। গোটা দুনিয়ার কাছে সেগুলি এখন মডেল। এবার দলগতভাবে তারই খতিয়ান তুলে ধরলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা।

আরও পড়ুন-নাড্ডার কর্মসূচির আগেই তৃণমূলের মিছিল-মিটিং-বিক্ষোভে অবরুদ্ধ ডায়মন্ড হারবার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...