Friday, June 26, 2026

ইমরান হাসমি ও সানি লিওনের ছেলের বয়স ২০ বছর ! টুইটে জানালেন ইমরান নিজেই

Date:

Share post:

বিহারের কলেজে পড়ছে ইমরান হাসমি ও সানি লিওনের ২০ বছরের ছেলে! এমনই তথ্য দেওয়া হয়েছে মুজাফফরনগরের ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ডে। ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। ঘটনা নিয়ে টুইট করেন খোদ ইমরান হাসমিও।

আরও পড়ুন : আম্বানি পরিবারে নতুন অতিথি, দাদু হলেন মুকেশ

যে ছাত্রের অ্যাডমিট কার্ডে এই বিভ্রান্তি ঘটেছে, তার নাম কুন্দন কুমার। ধনরাজ মাহাতো ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি। কুন্দন, মুজাফফরনগরের মিনাপুর ব্লকের বাসিন্দা। তাঁর বাবা-মায়ের নামের জায়গার ইমরান হাসমি ও সানি লিওনের নাম ছাড়াও বাড়ির ঠিকানায় উল্লেখ রয়েছে স্থানীয় যৌনপল্লী চতুর্ভুজ স্থানের।

বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ। কলেজের তরফে জানানো হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে খবরটা পৌঁছায় ইমরান হাসমির কাছে। টুইটারে কৌতুকের ছলে অভিনেতা লেখেন, “দিব্যি করে বলছি এ সন্তান আমার নয়”।

এই ঘটনা অবশ্য নতুন নয়। গত বছর পিএইচইডি বিহার জুনিয়র ইঞ্জিনিয়রিং পরীক্ষার মেধা তালিকাতেও সানি লিওনের নাম উঠেছিল। তাও আবার তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৮.৫ শতাংশ। উল্লেখ্য, এর আগেও কলকাতার দু’-তিনটি কলেজে অ্যাডমিশনের মেরিট লিস্টে সানি লিওন, মিয়া খালিফাদের নাম উঠেছিল।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...