Friday, June 26, 2026

ডাইনি অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে খুন ডুয়ার্সের নাগরাকাটায়, জখম ২ মহিলা

Date:

Share post:

ডাইনি অপবাদে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উটেছে ডুয়ার্সের জলপাইগুড়ির নাগরাকাটা থানা এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটার ময়নাখোলা এলাকায়। ওই ঘটনায় হামলাকারীরা আরও দুজন মহিলাকে মারধর করেছে। তাঁরা দুজনেই গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। ঘটনায় জড়িতদের সন্দেহে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মংরা ওঁরাও (৬৪)। তিনি ময়নাখোলা এলাকারই বাসিন্দা। কিছুদিন ধরে ওই এলাকার বাসিন্দারা নানান রোগে আক্রান্ত হচ্ছিলেন। ওই সুযোগে কেউ বা কারা গুজব ছড়িয়ে দেয়, যে কারোর তুকতাকের জন্য ওই এলাকায় রোগ ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন : পাঁচ সন্তানের মাকে গণধর্ষণ, অভিযোগ সতেরো জনের বিরুদ্ধে

এরপরে বুধবার রাতে একদল লোক ময়নাখোলায় গিয়ে সন্দেহের বশে দুজন মহিলাকে মারধর শুরু করে। অভিযোগ, উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে ওই মহিলারা মংরার নাম বলেন। উত্তেজিত জনতা গিয়ে মংরাকে বাড়ি থেকে বার করে মারধর শুরু করে। তিনি অচৈতন্য হয়ে পড়লে, তাঁকে ওই অবস্থায় ফেলে চলে যায় সকলে। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

ডুয়ার্সের চা বাগানে ডাইন অথবা ডাইনি সন্দেহে মারধর, খুনের ঘটনা অতীতে অনেক ঘটেছে। ডাইনি বলে কিছু নেই, তা নিয়ে প্রচারও চালাচ্ছেন যুক্তিবাদীরা। তার পরেও কেন হামলা, খুনের পুনরাবৃত্তি ঘটছে তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...