Friday, June 26, 2026

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

Date:

Share post:

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর কতদিন থাকবে? সেটাই এখন বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তির (Rain and Thunder Storm) খবর শুনিয়েছে আলিপুর হাওয়া অফিস (Weather Department)।

আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Rain and Thunder Storm) সম্ভাবনা রয়েছে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। এদিন বিকেলের পর বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায় (Kolkata)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভবনা। সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া ও মুর্শিদাবাদে। কিন্তু আদ্রতার অস্বস্তি কাটবে না।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি কম।

কিছুটা স্বস্তিতে রয়েছে উত্তরবঙ্গ। সেখানে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। যার জেরে আরামদায়ক আবহাওয়া বজায় থাকবে।

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...