Wednesday, June 24, 2026

পাঁচ সন্তানের মাকে গণধর্ষণ, অভিযোগ সতেরো জনের বিরুদ্ধে

Date:

Share post:

ঝাড়খণ্ডের দুমকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ সতেরো জন মদ্যপের বিরুদ্ধে। স্বামীর সঙ্গে বাজার করে ফেরার সময় পথ আটকানো হয় তাঁদের পথ আটকায় অভিযুক্তরা। এরপর তাঁর স্বামীকে বন্দি করে তাঁর ওপর নির্যাতন চালায় তারা। নির্যাতিতা গতকাল পুলিশে অভিযোগ জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

মঙ্গলবার রাতে নৃশংস এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের দুমকা জেলার মুফাসসিল থানা এলাকায়। ৩৫ বছরের ওই মহিলা পাঁচ সন্তানের মা। ইতিমধ্যে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত তিনি একজনকেই শনাক্ত করে পেরেছেন। ওই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সে ওই অপরাধে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখে জেলে পাঠানো হবে তাকে। তবে ওই মহিলার বয়ানে অসঙ্গতিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিআইজি জানিয়েছেন, “আমরা গ্রামবাসীদের প্রশ্ন করে খতিয়ে দেখছি। কেননা মহিলা বারবার তাঁর বয়ান বদলাচ্ছেন। যখন ওঁকে ওঁর গ্রামে গিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি জানিয়েছিলেন তাঁকে পাঁচজন ধর্ষণ করেছে।”

ডিআইজি সুদর্শন মণ্ডল জানিয়েছেন, ওইদিন রাতে আচমকাই ওই দম্পতির পথ আটকায় অভিযুক্তরা। তারা সকলেই মদ্যপ ছিল বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “ওই মহিলার দেওয়া বয়ান থেকে জানা গিয়েছে, গ্রামের বাজার থেকে রাতে ফেরার সময় অভিযুক্তরা তাঁদের উপরে চড়াও হয়। মহিলার স্বামীকে বন্দি করে তাঁর উপর নির্যাতন চালায় তারা।”

আরও পড়ুন-বাংলায় বিশ্বকবির বাণী, গণতন্ত্রের জয়ধ্বনি: নয়া সংসদ ভবনের শিলান্যাস করলেন মোদি

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...