Saturday, June 20, 2026

১৪ই বিধায়ক পদ থেকে ইস্তফা? শুভেন্দুকে নিয়ে নয়া জল্পনায় চাঞ্চল্য

Date:

Share post:

দলবদল আসন্ন? নাকি নতুন দল? শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা অব্যাহত। এর মাঝেই রাজনৈতিক মহলে খবর, শুভেন্দুর সঙ্গে বুধবার রাতে ফোনে সৌজন্য বিনিময় হয়েছে বিজেপি সভাপতি জে পি নাড্ডার। বেশ কিছুক্ষণ কথা হয়। রাজনীতির কথাও সেখানে রয়েছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে শুভেন্দুর গেরুয়া পতাকার আশ্রয়ে যাওয়ার মাহেন্দ্রক্ষণও আসছে আগামী সপ্তাহেই। তবে এই খবর শুধুই জল্পনা। এর কোনও নিশ্চয়তা শুভেন্দু অধিকারীর তরফ থেকে পাওয়া যায়নি।

কবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন শুভেন্দু? রাজনৈতিক মহলের জল্পনা, শুভেন্দু ১৪ ডিসেম্বর বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন। ১৫ ডিসেম্বরে তাঁর জন্মদিন। তাই ওই দিন কোনও কর্মসূচি থাকছে না। তবে দাদাকে অভিনন্দন জানাতে অনুষ্ঠান থাকতে পারে। ১৭ ডিসেম্বর তাম্রলিপ্ত পরিষদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে থাকবেন শুভেন্দু। এবং ১৮ ডিসেম্বর বিজেপিতে যোগদান। আপাতত এই জল্পনাই চলছে রাজনৈতিক মহলে। তবে এই খবর কেবলই জল্পনা। দেখার বিষয় জল্পনা আগামী দিনে সঠিক হয় কিনা!

আরও পড়ুন-২২৫টি আসন নিয়ে ফের ক্ষমতায় আসবেন মমতা: প্রত্যয়ী অভিষেক

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...