Sunday, May 17, 2026

মালদহে জোড়া সভা মমতার, সঙ্গে রোড-শো, পাথরপ্রতিমায় অভিষেক

Date:

Share post:

বাংলার মানুষকে নাজেহাল করে রাজ্যে ৭ দফায় লোকসভা নির্বাচন। ভোট ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে স্বয়ং মুখ্যমন্ত্রী। সঙ্গে অভিষেকও। কখনও উত্তরে প্রচার কখনও দক্ষিণে জনসভা। তৃতীয় দফা লোকসভা নির্বাচনকে নজরে রেখে মঙ্গলবার মালদহে জোড়া সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৭ মে তৃতীয় দফায় মুর্শিদাবাদ, জঙ্গিপুর ছাড়াও ভোট হবে মালদহের দু’টি আসনে। মঙ্গলবার মালদহ উত্তরের হরিশ্চন্দ্রপুর ও পুরাতন মালদহে দু’টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। পরে ইংলিশবাজারে রোড-শোও করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঔদিনই পাথরপ্রতিমায় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতা, অভিষেকের প্রচার ঘিরে তুমুল উদ্দীপনা কর্মী-সমর্থকদের মধ্যে।

সারা ভারত দিচ্ছে ডাক, বিজেপির নিপাত যাক – স্লোগানে রাজনীতির ময়দানে উত্তাপ বাড়িয়েছেন মমতা। কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে প্রায় ২৬ হাজারের চাকরি যাওয়া, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে মানুষের সামনে তুলে ধরছে তৃণমূল নেতৃত্ব। ফের এই ইস্যু নিয়ে সুর চড়াতে চলেছেন মমতা। দলীয় প্রার্থীদের সমর্থনে একটি সভা মালদহ উত্তরের হরিশ্চন্দ্রপুরে এবং পুরাতন মালদহে দ্বিতীয় সভাটি হবে। পরে ইংলিশবাজারে রোড-শোও করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দলীয় প্রার্থীর সমর্থনে পাথরপ্রতিমায় জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- হার নিশ্চিত বুঝে মনিকতলা-মামলা প্রত্যাহারের আবেদন কল্যাণের, খুলল ভোটের রাস্তা

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...