Friday, April 3, 2026

‘যত মত তত পথ, যা বলেছি ভেবেই বলেছি’, ফের বিতর্কে মন্ত্রী রাজীব

Date:

Share post:

ফের বিতর্কে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ ‘বিদ্রোহ’ যেন জারি রাখতে চান তিনি৷

উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক অনুষ্ঠানে রাজীব বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাষায় নিজের আগের বক্তব্যের সাফাই দিলেন৷ তিনি
জানালেন, “যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। যত মত তত পথ। সব পথই খোলা আছে। মনের কথা বলেছি অরাজনৈতিক মঞ্চ থেকে, রাজনৈতিকভাবে বলিনি”।

আরও পড়ুন:উলেন রায়ের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ খারিজ জলপাইগুড়ি জেলা আদালতের

এদিন ব্রাহ্মণদের এক সম্মেলনে যোগ দিতে যান কামারহাটিতে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব বলেন, “যা বলেছি তা মিথ্যা নয়, ভেবেচিন্তেই বলেছি। তা অস্বীকারই বা করব কেন। মনের কথা বলার মতো মঞ্চ পেয়েছি, বলেছি মনের কথা। তবে এখনও আমি তৃণমূলের সদস্য, বিধায়ক এবং মন্ত্রিসভার সদস্য”।

এদিকে শুভেন্দু অধিকারীর মতো রাজীবও এদিন বলেছেন, ‘এখনও আমি তৃণমূলের সদস্য, বিধায়ক এবং মন্ত্রিসভার সদস্য’৷ এই মন্তব্যে জল আরও ঘোলা হয়েছে৷ প্রশ্ন উঠছে, তাহলে কি রাজীবও শুভেন্দুর মতোই প্রথমে মন্ত্রিত্ব, পরে দল
ছাড়ার কথা ভাবছেন?
সব মিলিয়ে, শুভেন্দু- জল্পনার অবসান হওয়ার মাঝেই আর এক মন্ত্রী রাজীবকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...