Tuesday, June 23, 2026

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ, গ্রেফতার ছেলে-বৌমা

Date:

Share post:

পারিবারিক অশান্তির জেরে শ্বাসরোধ করে মাকে খুন করার পর দেহ বস্তায় ভরে নয়ানজুলিতে ফেলে এল গুণধর ছেলে। মৃতার নাম নাম সুষমা দেরে (৫৫)। বাড়ি হাওড়া (Howrah) জগৎবল্লভপুর থানা এলাকার মারঘুরালি দেরেপাড়ায়। প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছেলে ও বৌমাকে।

বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ নয়ানজুলিতে বড় বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে জগৎবল্লভপুর থানার পুলিশ (Jagatballavpur Police Station)।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই প্রৌঢ়ার সঙ্গে তাঁর পুত্র এবং বধূর পারিবারিক অশান্তি চলছিল। ঐদিন সকালে মৃতার ছেলে সুষমা দেরের নিখোঁজ ডায়েরি করেন। এরপর তদন্তে নেমে অভিযুক্তদের প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই খুনের কথা স্বীকার করেন তাঁরা। বস্তাবন্দি দেহ লোপাটের ভিডিও সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...