Friday, April 3, 2026

মনের চাপ কমাতে রোজ দুধে মধু মিশিয়ে খান

Date:

Share post:

মনের চাপ সামলাতে পারছেন না? এক কাপ গরম দুধে দু-চামচ মধু ( honey -milk) মিশিয়ে খেলে উপকার পাবেন। দুধ আর মধু একসাথে খেলে স্নায়ুর ওপর প্রভাব পড়ে । পেশীর ক্লান্তি দূর হয় । হজম ভালো হয় । মনের চাপ কমে।

শুধু মনের চাপ কমানোই নয়। দুধ আর মধু আরো অনেক কাজে লাগে। জেনে নিন উপকারের তালিকা ।

চোখ ভালো থাকে:
মধুর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি ফাংগাল। যা যেকোনও রকম ইনফেকশন থেকে রক্ষা করে। এছাড়া দুধে আছে ভিটামিন ক্যালসিয়াম। যা চোখের পেশির কার্যক্ষমতা বাড়ায়।

ঘুম ভালো হয়:
প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে মধু মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় । পেট পরিষ্কার থাকে। যারা গ্যাসের সমস্যায় ভুগছেন তারা উপকার পাবেন। তবে যাদের দুধে সমস্যা আছে তারা খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

শক্তি বাড়ায়:
মধু আর দুধ এমনিতেই প্রচুর এনার্জি দেয়। প্রাতরাশের সময় এক গ্লাস করে খেলে সারাদিন কর্মক্ষম থাকবেন।

পেটের যেকোনো সমস্যায়:
যারা ক্রনিক পেটের সমস্যায় ভোগেন তারা এই মিশ্রণটি খেলে উপকার পাবেন। গ্যাস-অম্বল-পেট খারাপ তো আমাদের অনেকেরই লেগেই থাকে। মধুর মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান পাকস্থলীর সংক্রমণ দূর করতে সাহায্য করে।

আরও পড়ুন:অলিম্পিকের জন‍্য প্রস্তুত, বললেন লিয়েন্ডার পেজ

মনঃসংযোগ বাড়ায়:
ইদানিং ঘরে বসে কাজ করার ফলে অনেকের মনঃসংযোগ ব্যাঘাত ঘটে । যার প্রভাব মস্তিষ্কে পরে। মধু আর দুধ খাওয়া খুব দরকারি । মস্তিষ্কে ভালো প্রভাব ফেলে । মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। সব মিলিয়ে দুধ মধু খেলে মন মেজাজ ভালো থাকে । কাজে গতি আসে । মনঃসংযোগ আসে পুরো মাত্রায়।

Related articles

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...