Wednesday, June 17, 2026

মর্মান্তিক! মেয়ের সঙ্গে খেলতে গিয়ে মৃত্যু বাবার

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা বেহালা পর্ণশ্রীতে। মেয়ের সঙ্গে খেলতে খেলতে চার তলার ছাদ থেকে পড়ে মারা গেলেন বাবা। শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে। পর্ণশ্রী থানার অন্তর্গত বিশালক্ষী তলা রোডের আস্থা অ্যাপার্টমেন্টের সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সুভাষ পান্ডাকে। স্থানীয়রা পর্ণশ্রী থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।

সেখানকার এক স্থানীয়র কথায়, পর্ণশ্রী থানার অন্তর্গত বিশালক্ষী তলা রোডের আস্থা অ্যাপার্টমেন্টের দেড় বছরের মেয়েকে নিয়ে ছাদে বাবা খেলা করছিলেন বছর ৪৫-এর সুভাষ পান্ডা। এরপর হঠাৎই একটা বিকট আওয়াজ শোনা গেলে স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসেন। তাঁরা দেখেন, দেড় বছরের মেয়েটি একটি চেম্বারের ওপর পড়ে রয়েছে। এবং পরে দেখতে পান সুভাষ রক্তাক্ত অবস্থায় অ্যাপার্টমেন্টের সামনে পড়ে রয়েছেন। সুভাষ পান্ডাকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিশ।

আরও পড়ুন-সাতসকালে রাজভবনের কাছে পরিত্যক্ত কারখানায় আগুন

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...