Tuesday, June 16, 2026

‘ক্ষমতা থাকলে কৃষি বিল বিতর্কে যোগ দিন’, নেটিজেনদের চ্যালেঞ্জের পাল্টা দিলেন স্বরা

Date:

Share post:

কৃষি আইন(Farm law)কে কেন্দ্র করে কৃষকদের ক্ষোভ ক্রমবর্ধমান। গত ১৭ দিন ধরে দিল্লিকে কার্যত ঘেরাও করে রেখেছেন পাঞ্জাব হরিয়ানা সহ দেশের নানা প্রান্তের কৃষকরা। কৃষকের দাবির পক্ষে সরব হয়ে উঠেছেন বিরোধীদের পাশাপাশি বহু সমাজকর্মী ও শিল্পী। যে তালিকায় রয়েছেন স্বরা ভাস্কর(Swara Bhaskar), মিকা সিং-এর মত জনপ্রিয় নাম। সম্প্রতি দেশি মোজিতো(Desi Mojito) নামের একটি প্রোফাইল থেকে কৃষি বিল নিয়ে চ্যালেঞ্জ জানানো হয়েছিল স্বরা ভাস্কর, দিলজিৎ দোসাঞ্জ, মিকা সিং এবং এমি ভির্কের মত সেলিব্রিটিদের।

ওই প্রোফাইল থেকে সেলিব্রিটিদের নাম করে জানানো হয় একটিবার ভার্চুয়াল বিতর্কে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিল সম্পর্কিত পড়াশোনার জন্য চার দিন সময় দিলাম। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। এই চ্যালেঞ্জের পাল্টা দিয়ে এক টুইটে স্বরা ভাস্কর জানান, ‘যে কারণের জন্য এত সমস্যার সৃষ্টি হয়েছে শুরুতেই তাতে রয়েছে ভুল ধারণা ও নির্বুদ্ধিতা। আমাদের কেন কৃষি বিল ও তার উপকারিতা বোঝাবেন। এটাতো কৃষকদের বোঝানো উচিত। বিষয়টাতো খুব কঠিন নয়, বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের গিয়ে বোঝানোর চেষ্টা করছেন না কেন!’

আরও পড়ুন:‘মমতাকে খুনও করতে পারে বিজেপি’, বিস্ফোরক অভিযোগ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের

প্রসঙ্গত, শুরু থেকেই কৃষি বিলের বিরোধিতা করে আসছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। টুইটারে একাধিকবার সরবও হয়েছেন তিনি। তবে শুধু কৃষক বিদ্রোহ নয়, একাধিকবার সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে মুখ খুলতে দেখা গিয়েছে স্বরা ভাস্করকে। তবে এবার কৃষি বিল নিয়ে নেটিজেনদের চ্যালেঞ্জের পাল্টা দিলেন জনপ্রিয় ওই অভিনেত্রী।

Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...