Friday, April 3, 2026

জানুয়ারি থেকেই চেক জমার পদ্ধতিতে বদল আনছে রিজার্ভ ব্যাঙ্ক

Date:

Share post:

জালিয়াতি রুখতে জানুয়ারি থেকেই চেক জমার পদ্ধতিতে বদল আনছে রিজার্ভ ব্যাঙ্ক। ৫০ হাজার টাকার কম কোনও চেকের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম মানা হবে না।এই নতুন পদ্ধতিকে বলা হচ্ছে পজিটিভ পে সিস্টেম।
৫০ হাজার টাকার উপরের চেকের ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের থেকে বিস্তারিত তথ্য দিতে হবে।
নিশ্চয়ই ভাবছেন কী সেই বিস্তারিত তথ্য?
বিস্তারিত বলতে চেক নম্বর, টাকার পরিমাণ, কার নামে চেক দেওয়া হয়েছে ইত্যাদি। তবে সবসময় এটা চাওয়া হবে এমন নয়। এমনিতে এখনও বড় অঙ্কের চেকের ক্ষেত্রে ব্যাঙ্ক সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হোল্ডারকে ফোন করে নেয়।
কিন্তু এবার থেকে এটা অ্যাকাউন্ট হোল্ডারকে লিখিতভাবে ব্যাঙ্ককে জানাতে হবে। সেটা এসএমএস বা সেলুলার অ্যাপ কিংবা ওয়েব ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হতে পারে।
৫ লাখ টাকার উপর চেকের ক্ষেত্রে এটা আবশ্যিক হবে বলে জানানো হয়েছে। ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অফ ইন্ডিয়া দেশের সবক’টি ব্যাঙ্ককে এই পদ্ধতি অনুসরণ করতে বলেছে।
বলা হয়েছে এসব ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের থেকে পাওয়া তথ্যের সঙ্গে চেক মেলানো হবে। তারপর সই মেলানো এবং পেমেন্ট।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...