Monday, April 6, 2026

সিঙ্গুর আন্দোলন নিয়ে ‘বোধোদয়ের’ নাটক মুকুল রায়ের

Date:

Share post:

২০০৬-০৭ সালের সিঙ্গুর আন্দোলনের (Singur Movement) সময় তিনি তৃণমূলের (TMC) প্রথমসারির নেতা৷ আন্দোলনের রূপরেখা তৈরির অন্যতম প্রধান কারিগর৷ এখন তিনি দলবদল করে বিজেপি (BJP)-তে৷

আজ, ২০২০-র শেষভাগে এসে মুকুল রায়ের (Mukul Roy) ‘বিলম্বিত বোধোদয়’-এর নাটক, “সিঙ্গুর থেকে টাটাদের (Tata) ‘তাড়ানো’ ভুল হয়েছিল। তার জেরে এখনও পশ্চিমবঙ্গে শিল্প আসছে না।”
রবিবার ‘‌আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব’‌ কর্মসূচি শুরু করেছে বিজেপি। সেখানেই বিজেপির জাতীয় সহ সভাপতি সেই মুকুল রায়-ই দাবি করলেন, সিঙ্গুর থেকে টাটাদের ‘তাড়ানো’ ভুল হয়েছিল। তার জেরে এখনও পশ্চিমবঙ্গে শিল্প আসছে না।

এর পরেই মুকুল রায়কে প্রশ্ন করা হয়, সিঙ্গুর আন্দোলনের সময় তো আপনি তৃণমূলে ছিলেন, তাহলে তখন কেন এর বিরোধিতা করেননি? মুুকুলের জবাব, ‘তখনও তিনি বিরোধিতা করেছিলেন। এখনও বিরোধিতা করছি’। কিন্তু কখন, কীভাবে ‘বিরোধিতা’ করেছিলেন, সে বিষয়ে মুখই খোলেননি মুকুল রায়।

রবিবার ‘‌আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব’‌ কর্মসূচি শুরু করেছে বিজেপি। বিজেপির দাবি, রাজ্যের ‘বেকারত্ব’-কে হাতিয়ার করেই আগামী বছর বিধানসভা ভোটে নামবে৷ সেই কর্মসূচিই এদিন শুরু হয়েছে। হেস্টিংসে সেই কর্মসূচির সাংবাদিক বৈঠকে কাগজ নিয়ে এসে মুকুল রায় এদিন এই দাবি করেছেন৷
বঙ্গ-বিজেপিরই একাংশের মতে, মুকুল
সেদিন সিঙ্গুর আন্দোলনের পুরোভাগে ছিলেন৷ আজ টাটাদের তথাকথিত ‘তাড়ানোর’ দায় শুধুই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের
(Mamata Banerjee) ঘাড়ে চাপানোর এই চেষ্টা স্রেফ নিজের স্বার্থে ৷ ওই কারনেই যদি রাজ্যে শিল্প না এসে থাকে, তার দায় মুকুল রায়েরও৷

প্রসঙ্গত, সিঙ্গুর আন্দোলনের সময় মুকুল রায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সঙ্গী। তারপর এই তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিয়ে এখন কট্টর তৃণমূল বিরোধী।

আরও পড়ুন- শান্তিনিকেতনে বন্ধ পৌষমেলা, ভার্চুয়ালে প্রতিষ্ঠা দিবসের সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...