Saturday, June 27, 2026

কৃষক আন্দোলনের সমর্থনে চাকরি ছাড়লেন পাঞ্জাব পুলিশের ডিআইজি

Date:

Share post:

কৃষক আন্দোলনের (Farmers Movement) সমর্থনে চাকরি থেকে ইস্তফা দিলেন পাঞ্জাব পুলিশের ডিআইজি ( DIG) আইপিএস লক্ষ্মীন্দর সিং ঝাকর ( Lakhminder Singh Jakhar)৷ দ্রুত দিল্লিতে গিয়ে আন্দোলনে যোগ দেবার কথাও জানিয়েছেন তিনি।

প্রতিবাদী কৃষকদের সমর্থনে পাঞ্জাবের ডিআইজি পদ থেকে ইস্তফা দিয়ে লক্ষ্মীন্দর সিং ঝাকর বলেছেন, “পদত্যাগের জন্য সরকারিভাবে যা যা করার সব করেছি৷ আশা করি আমার ইস্তফা গ্রহণে কোনও অসুবিধা হবে না।”

একইসঙ্গে তিনি বলেছেন, “আমি প্রথমে কৃষক, পরে পুলিশ। আমার বাবা একজন কৃষক। ক্ষেতে কাজের মাধ্যমে করা উপার্জনের অর্থেই আমি পড়াশুনা করেছি। আমার জীবনের যা কিছু সাফল্য তা কৃষির জন্যই।” ঝাকর জানিয়েছেন, “আমার ৮১ বছরের মা এখনও ক্ষেতের কাজ দেখভাল করেন। মা আমার কাছে জানতে চেয়েছিলেন, প্রতিবাদী কৃষকদের আন্দোলন নিয়ে আমার কী মতামত? মায়ের এই প্রশ্নে আমি তাঁর চোখের দিকে তাকাতে পারিনি৷ তাই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি।” পাঞ্জাবের কারা বিভাগের এই ডিআইজি শনিবারই ইস্তফা পত্র জমা দেন৷

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ঘুষকাণ্ডে লক্ষ্মীন্দর সিং ঝাকরকে সাসপেণ্ড করা হয়েছিলো। দু’মাস আগে নির্দোষ প্রমানিত হওয়ায় ফের পদ ফিরে পান ৫৬ বছর বয়সী ওই আইপিএস। ইস্তফাপত্রে ঝাকর জানিয়েছেন, “আমার পদত্যাগ দ্রুত মঞ্জুর করা হোক৷ এজন্য আমি ৩ মাসের বেতন ও অন্যান্য ভাতা জমা করতে তৈরি”৷ লক্ষ্মীন্দর সিং ঝাকরের ইস্তফার কথা স্বীকার করেছে রাজ্য প্রশাসন৷

আরও পড়ুন- সিঙ্গুর আন্দোলন নিয়ে ‘বোধোদয়ের’ নাটক মুকুল রায়ের

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...