Sunday, April 5, 2026

শেষকৃত্যের দিনই পাওলো রোসির বাড়ি থেকে লোপাট ঘড়ি-সহ মূল্যবান সামগ্রী

Date:

Share post:

শেষকৃত্যের দিনই পাওলো রোসির বাড়িতে চুরি, লোপাট ঘড়ি-সহ মূল্যবান সামগ্রী।
কয়েকদিন আগেই ফুটবল বিশ্বকে চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ১৯৮২ সালের বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রোসি।
প্রয়াণের পরে ইতালির উত্তর–পূর্বাঞ্চলীয় শহর ভিচেনৎসার এক গির্জায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষকৃত্যের দিনেই প্রয়াত রোসির তুসকানি অঞ্চলের বাড়িতে চুরি হল।
তুসকানির ফ্লোরেন্স এলাকায় একটি ফার্ম হাউস রয়েছে পাওলো রোসির। সেখানেই পরিবারকে নিয়ে থাকতেন কিংবদন্তি। ফার্ম হাউসে জৈবচাষের একটি কোম্পানিও রয়েছে রোসির পরিবারের। পরিবার ও বন্ধুবান্ধবরা যখন তাঁর শেষকৃত্যে ব্যস্ত, সেই সময়ে ওই ফার্ম হাউসে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।রোসির স্ত্রী ফেদেরিকা ফিরে দেখেন তাঁর বাড়িঘর পুরো ওলটপালট হয়ে রয়েছে। রোসির একটি দামি ঘড়ি, অর্থ-সহ বেশকিছু মূল্যবান সামগ্রী মিলছে না। বিষয়টির তদন্ত করছে ইতালির পুলিশ।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...