Saturday, April 4, 2026

লাদাখ নিয়ে শত্রুর মোকাবিলায় সম্পূর্ণ তৈরি ভারত, কলকাতায় এসে জানালেন বিপিন রাওয়াত

Date:

Share post:

“দেশের ভূখণ্ডকে ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে কোনও আপস করবে না আমাদের সেনা। স্থল, জল কিংবা আকাশসীমা, সমস্ত দিক থেকে শত্রুকে জবাব দেওয়ার জন্য তৈরি আমরা।” আজ, সোমবার কলকাতায় এক অনুষ্ঠানে বললেন চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত।

বছরখানেক ধরে লাদাখে সীমান্তে এক উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে তিব্বতে তৎপরতা শুরু করেছে চিনের লাল ফৌজ। বিষয়টি নিয়ে চিন্তার কোনও কারণ নেই দাবি করে বিপিন রাওয়াত বলেন, “চিনের মোকাবিলা করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। ডোকালাতেও ২০১৭ সালে এই সমস্যা তৈরি করে চিন। এনিয়ে বাড়াবাড়ি হয়নি। পিএলএ সমস্যা জটিল করার চেষ্টা করছে ওরা। আমরাও ব্যবস্থা নিচ্ছি।”

চিনের পাশাপাশি কাশ্মীর সীমান্তে লাগাতার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এই প্রসঙ্গে বিপিন রাওয়াত বলেন, “আমরা যেভাবে প্রস্ততি নিয়েছি সেখানে শত্রুপক্ষ কোনও পদক্ষেও নিতে গেলে তাদের চিন্তার করতে হবে।”

শত্রুর মোকাবিলায় উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন দেখা দিচ্ছে। সাবমেরিন ও এয়ারক্রাফট ক্যারিয়ারের সুবিধে, অসুবিধে দুটোই রয়েছে। বর্তমানে ভারতের নৌসেনার বিমান বহরের প্রয়োজন। যা নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে। দেশের তিন বাহিনী যখন জুড়ে একটি ছাতারতলায় আনার ফলে দেশের প্রতিরক্ষায় অনেক শক্তি বেড়েছে বলে দাবি করেন চিফ অফ আর্মি স্টাফ।

আরও পড়ুন:পুরভোটে গেরুয়া ঠেকিয়েও নিশ্চিন্তে নেই গেহলট সরকার

একইসঙ্গে রাওয়াত জানান ভারতের সামনে অনেক প্রতিপক্ষ। তাই সেনাবাহিনীকে অনেক বেশি চ্যালেঞ্জ গ্রহণ করতে হচ্ছে। তাঁর কথায়, “আমরা একদিকে জঙ্গিদের বিরুদ্ধে লড়ছি, অন্যদিকে সমুদ্রে চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াই করেছি। এর ফলে আমরা ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠেছি। জলসীমার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেটা করে দেখাতে পেরেছি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...