Tuesday, March 31, 2026

আজ থেকে ২৪ ঘন্টা ৩৬৫ দিন মিলবে RTGS পরিষেবার সুবিধা

Date:

Share post:

ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা NEFT পরিষেবাকে ২৪ ঘন্টা -৩৬৫ দিন ব্যাঙ্ক গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পর অনলাইনে লেনদেনের ক্ষেত্রে ফের বড়সড় পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। সোমবার থেকে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা RTGS পরিষেবার সুবিধাও মিলবে ২৪ ঘন্টা -৩৬৫ দিন। এদিন মধ্যরাত ১২.৩০ থেকেই ২৪ ঘন্টা -৩৬৫ দিন এই পরিষেবার সুবিধা চালু হয়ে গেল। যা আর্থিক সংস্থা বা ব্যবসায়িক সংস্থাগুলির জন্য এক বড়সড় পদক্ষেপ এবং এই পদক্ষেপ ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক হবে বলে দাবি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।

আরও পড়ুন:ব্যবসা বাঁচাতে বজরং দলের প্রতি সুর নরম জুকারবার্গের ফেসবুকের

২৬শে মার্চ ২০০৪ সালে চালু হয়েছিল বৃহৎ অঙ্কের টাকার এককালীন অনলাইন লেনদেনের এই পরিষেবা। এককালীন অনেক টাকার লেনদেন এই অনলাইন পরিষেবার মাধ্যমে করা যায়। বর্তমানে RTGS-এর গড় টিকিট মূল্য ৫৭.৯৬ লাখ টাকা এবং ২৩৭টি ব্যাঙ্কের মধ্যে প্রতিদিন ৬.৩৫ লাখ আদান প্রদানে ৪.১৭ লাখ কোটি টাকার লেনদেন হয়। চলতি বছরের গত অক্টোবর মাসে আরবিআইয়ের তরফে RTGS পরিষেবাকে ২৪ ঘন্টা -৩৬৫ দিন সুবিধা যুক্ত পরিষেবায় রূপান্তরিত করার কথা জানানো হয়েছিল। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশেই ২৪ ঘন্টা -৩৬৫ দিন এইরকম অনলাইন ব্যাঙ্ক লেনদেনের সুবিধা মেলে। RTGS পরিষেবা ২৪ ঘন্টা -৩৬৫ দিন সুবিধা যুক্ত পরিষেবায় রূপান্তরিত হওয়ায় ভারত বিশ্বের অল্প কয়েকটি দেশের তালিকায় নাম লেখাল।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...