Monday, April 6, 2026

সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত ? তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রির নিচে

Date:

Share post:

শীত (Winter)ফিরছে। জাঁকিয়েই ফিরবে। কলকাতাবাসী (Kolkata )শীতের আমেজ পাবেন পুরোপুরি। এমনই সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর।

মেঘ আর কুয়াশায় মুখ ফিরিয়ে ছিল শীত। কিন্তু সপ্তাহের শেষে শনি-রবিবার জাঁকিয়ে নামতে পারে শীত। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৭.৯৯ শতাংশ।

আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় সকালের দিকে কুয়াশা থাকবে । বেলা বাড়লে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ । দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।

আরও পড়ুন : বাইক নিয়ে লং ট্যুরে যেতে চান? সঙ্গে থাকবে আইআরসিটিসি

কিন্তু পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫° বা তার নিচে ঘোরাফেরা করবে। ফলে রাজ্যজুড়ে আরো একবার জাঁকিয়ে শীত পড়া সম্ভাবনা।

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...