Monday, March 16, 2026

বিভাজনের রাজনীতি করা বিজেপিই আসলে টুকরে টুকরে গ্যাং, তোপ আকালি নেতার

Date:

Share post:

“বিজেপি দলটাই আসলে টুকরে টুকরে গ্যাং। সারাক্ষণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করে। কৃষকদেরও এবার দেশবিরোধী জঙ্গি প্রমাণ করতে নেমেছে।” প্রাক্তন এনডিএ শরিক আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল ( Shukhbir Singh Badal) এভাবেই তোপ দাগলেন বিজেপিকে (Bjp)। গেরুয়া শিবিরের সবচেয়ে পুরনো জোট শরিক আকালি (Akali) দল কৃষি আইনের প্রতিবাদে এনডিএ (NDA) ছেড়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন হরসীমরত কাউর। কৃষি আইনের (farm law) প্রতিবাদ জানিয়ে পদ্মবিভূষণ ফিরিয়ে দিয়েছেন আকালি দলের প্রতিষ্ঠাতা প্রকাশ সিং বাদল। স্বয়ং নরেন্দ্র মোদি তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও ক্ষোভ কমেনি আকালি দলের। উল্টে এবার কৃষকদের ভাবমূর্তি খারাপের চেষ্টার অভিযোগ তুলে বিজেপিকেই টুকরে টুকরে গ্যাং বলে খোঁচা দিলেন আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল। ভারতীয় রাজনীতিতে বিজেপি নেতাদের আমদানি করা শব্দবন্ধ দিয়েই প্রাক্তন জোটসঙ্গী দলকে বিঁধলেন শিরোমণি অকালি দলের (shiromoni akali dal) নেতা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “দেশে বিজেপিই আসল টুকরে-টুকরে গ্যাং। হিন্দু-মুসলিম-শিখরা এতদিন ধরে এই দেশে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্মের বিষ ছড়িয়ে সেই সম্প্রীতি নষ্ট করে দিয়েছে বিজেপি। হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে, শিখদের হিন্দুদের বিরুদ্ধে, মুসলিমদের শিখদের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। দেশের অখণ্ডতাকে টুকরো-টুকরো করে দিচ্ছে যারা, আজ তারাই নির্লজ্জের মত অন্যদের ‘টুকরে-টুকরে গ্যাং’ বলে আক্রমণ করছে।”

প্রসঙ্গত, গত কুড়ি দিন ধরে চলা দিল্লির কৃষক আন্দোলনকে কালিমালিপ্ত করতে আসরে নেমেছেন বিজেপি নেতারা। আন্দোলন থামাতে না পেরে এখন কৃষকদের (farmers) ভাবমূর্তি নষ্ট করাই আন্দোলনকারীদের হাতিয়ার। আন্দোলনকারী কৃষকদের ‘চিন-পাকিস্তানের দালাল’, ‘টুকরে-টুকরে গ্যাং’, ‘খালিস্তানি জঙ্গি’ বলেও আক্রমণ করেছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। তাঁদের লক্ষ্য, আন্দোলনকারীদের গায়ে দেশদ্রোহীর তকমা লাগিয়ে দিয়ে এই আন্দোলনকে দেশবিরোধী প্রমাণ করা। বিজেপির প্রাক্তন জোটসঙ্গী আকালি দল এবার বিজেপির এই বিভাজনের চক্রান্ত নিয়েই পাল্টা তোপ দাগল।

আরও পড়ুন- “ওরা নিরামিষভোজী, বাঙালি মাছ-ভাত খায় বলেই বিদ্বেষ?” বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ ব্রাত্যর

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...