Sunday, April 26, 2026

হাসপাতালের নয়া ভবন উদ্বোধন, মন্দিরে পুজো: কোচবিহার সফর শুরু মমতার

Date:

Share post:

কোচবিহার (Coochbehar) সফরের প্রথমে মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Maharaja Jitendra Narayan Medical College And Hospital) নবনির্মিত ভবন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। মঙ্গলবার, জলপাইগুড়ির সভা শেষ করে হেলিকপ্টারে করে কোচবিহারে যান মমতা। হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।

নতুন ভবন ছাড়াও এদিন আরও বেশ কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই কোচবিহারে একটি মেডিক্যাল কলেজের দাবি ছিল। সেই দাবি মেনে রাজ আমলের এমজেএন (MJN) হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করা হয়। তবে সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় বিবেকানন্দ স্ট্রিট (Bibekanda Street) এলাকায় আলাদা কলেজ ক্যাম্পাস গড়ার উদ্যোগ নেওয়া হয়। বেশ কয়েক বছর ধরেই সেই কাজ চলছে।


গত বছর থেকে এমবিবিএসে(MBBS) পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু বিবেকানন্দ স্ট্রিট এলাকার ভবনের কাজ সম্পন্ন না হওয়ায় রাজবাড়ি সংলগ্ন কোচবিহার স্টেডিয়ামে অস্থায়ীভাবে ক্লাস চলছিল। এদিন নতুন ভবনটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে এই ভবন তৈরি করা হয়েছে। লেখাপড়ার অত্যাধুনিক ব্যবস্থা ছাড়াও অডিটোরিয়াম, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হস্টেল, ডাক্তার-নার্সদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী সোজা চলে যান শিবযজ্ঞ মন্দিরে (Shivyagya Temple)। সেখানে পুজো দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- বিজেপি-মিম হিন্দু আর মুসলিম ভোট ভাগ করবে, আমি কি কাঁচকলা খাব?: মমতা

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...