Friday, June 26, 2026

বিজেপি-মিম হিন্দু আর মুসলিম ভোট ভাগ করবে, আমি কি কাঁচকলা খাব?: মমতা

Date:

Share post:

বাংলায় নির্বাচনে আসতেই এখানে মাথা চাড়া দিয়েছে হায়দরাবাদের সংখ্যালঘু সংগঠন অল ইন্ডিয়া মজলিস–এ–ইত্তেহাদুল মুসলিমিন (‌এআইএমআইএম)(MIM)। আসছেন মিম ‌প্রধান আসাদউদ্দিন ওয়েসি(Asauddin Wasi)। সক্রিয় হয়েছে এ রাজ্যে মিমের সংগঠনগুলি। ইতিমধ্যেই বাংলার নির্বাচনী রণকৌশল ঠিক করতে হায়দরাবাদে(Hyderabad) এরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকও করেন ওয়েসি। তৃণমূল(Tmc)-সহ অনেক রাজনৈতিক দলেরই অবশ্য অভিযোগ বিজেপি সহযোগী দল। এ পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলবার জলপাইগুড়ির(Jalpaiguri)সভা থেকে একযোগে বিজেপি(Bjp) এবং মিমকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)।

তিনি বলেন, “সংখ্যালঘুদের ভোট ভাগ করবার জন্য আবার হায়দরাবাদ থেকে একটা পার্টিকে ধরে এনেছে। বিজেপি টাকা দেয় মিমকে। বিহারের ভোটে সেটা প্রমাণ হয়েছে। বিজেপি হিন্দুদের ভোট নেবে, মিম মুসলিমের ভোট নেবে। আমি কি কাঁচাকলা খাব?‌” এরপরই মমতা বলেন, এটা রাজনীতির লড়াই। রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।

২০১৯–এর লোকসভা নির্বাচনের পর থেকে উত্তরবঙ্গে ডালপালা ছড়িয়েছে পদ্ম শিবির। ফলে বেকায়দায় রাজ্যের শাসকদল। সে কথা মেনে মমতা এদিন বলেন, “আমি উত্তরবঙ্গে লোকসভায় একটাও আসন পাইনি। কিন্তু বিধানসভায় আমি আপনাদের আশীর্বাদ, দোয়া— সবটাই চাই।”

আরও পড়ুন- তৃণমূলের সঙ্গে সম্পর্ক ঘুচিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শুভেন্দু

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...