Friday, April 3, 2026

দাদা নয়, এবার মদনের নামে পোস্টার দিলেন দিদির সৈনিকরা

Date:

Share post:

শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) পর এবার পোস্টার (Poster) পড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল (TMC) নেতা মদন মিত্রের (Madan Mitra) নামে। দক্ষিণ চব্বিশ পরগনা (South 24 Parganas) সোনারপুরের (Sonarpur) বিস্তীর্ণ অঞ্চলজুড়ে মদন মিত্রের পোস্টারে ছয়লাপ করে ফেলেছেন দিদির সৈনিকরা। পোস্টারগুলিতে মদন মিত্রর ছবির সঙ্গে লেখা, “ছিলো, আছে, থাকবে”, “কাজই যার ধর্ম”। সৌজন্যে “আমরা দিদির সৈনিক”। আজ, মঙ্গলবার সকাল থেকে এই পোস্টার ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

তবে “বেসুরো” রাজীব, শুভেন্দুর পোস্টারের সঙ্গে বিস্তর পার্থক্য রয়েছে মদনের নামে লাগানো পোস্টারের। মদন মিত্রর অনুগামীদের এই পোষ্টের মাধ্যমে বার্তা দিয়েছেন বিদ্রোহ নয়, ঐক্যের। বরং তাঁরা বুঝিয়েছে, তাঁদের দাদা অর্থাৎ মদন মিত্র দলের সঙ্গে, দলনেত্রী সঙ্গে রয়েছেন।

একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যে মদন মিত্রের গুরুত্ব বেড়েছে তা স্পষ্ট। পরিবহণ দফতরের গুরুত্বপূর্ণ পদে ফেরানো হয়েছে প্রাক্তন পরিবহনমন্ত্রীকে। এসবের মধ্যেই সোনারপুরে মদনের পোস্টার যে দলনেত্রীর প্রতি তাঁর আনুগত্যের পরিচয় তা বলার অপেক্ষা রাখে না।

সোনারপুরে মদনের পোস্টার প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বিধায়ক জীবন মুখোপাধ্যায় বলেন, “আজকাল তো এসব নিয়ে হইচই শুরু হয়ে যায়। মদন তো আমাদেরই। এতে কোনও অসুবিধার তো কিছু নেই। এ নিয়ে এতো আলোচনারই বা কী আছে।”

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...