Saturday, June 27, 2026

কুকুরের জন্য রুটি বানিয়ে না দেওয়ায় যোগীরাজ্যে বোনকে গুলি করে খুন দাদার

Date:

Share post:

পোষ্য কুকুরদের জন্য রুটি বানিয়ে দিতে রাজি না হওয়ায় নিজের বোনকে গুলি করে নৃশংসভাবে হত্যা(Murder) করল দাদা। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাট জেলার(Mirat district) ভাওয়ানপুরে। ঘটনায় শিউরে উঠেছে এলাকাবাসী। জানা গিয়েছে, অভিযুক্ত ওই দাদার নাম আশিস। খবর পেয়ে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ(Uttar Pradesh police)।

পুলিশ সূত্রে খবর, গত সোমবার ভাওয়ানপুর এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী আশিস তার পোষ্য ২০টি কুকুরের জন্য বোন পারুলকে রুটি বানানোর নির্দেশ দেয়। তবে দাদার নির্দেশ মেনে রুটি বানাতে রাজি হয়নি বোন। যা নিয়ে দুজনের মধ্যে শুরু হয় ঝগড়া। বাকবিতন্ডা তার মাঝেই রাগে নিজের পকেট থেকে বন্ধুক বের করে ২৩ বছর বয়সি পারুলকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় আশিস। ঘটনাস্থলেই মৃত্যু হয় পারুলের।

আরও পড়ুন:উচ্চ প্রাথমিক নিয়োগ: ৪ জানুয়ারি থেকে অনলাইনেই শুরু তথ্য যাচাই পর্ব

এই হত্যাকাণ্ডের পর নিজেই ফোন করে থানায় বোনকে খুনের কথা জানায় অভিযুক্ত দাদা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গোটা ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ‌ একইসঙ্গে গ্রেফতার করা হয় বোনকে খুনের ঘটনায় অভিযুক্ত দাদা আশিষকে। তাকে জেরা করার পাশাপাশি কোথা থেকে ওই যুবক পিস্তল পেল তার খোঁজ শুরু হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...